বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালো গল্পের অপেক্ষায় রয়েছি: আঁচল

ভালো গল্পের অপেক্ষায় রয়েছি: আঁচল

একসময় ঢালিউডে একের পর এক ব্যবসা সফল ছবিতে অভিনয় করা নায়িকা আঁচল আঁখি ছিলেন আলোচনার শীর্ষে। রূপে-গুণে ভক্তদের হৃদয় জয় করেছিলেন খুব অল্প সময়েই। অথচ হঠাৎ করেই যেন সবকিছু থমকে যায়। নেই নতুন ছবি, নেই কোনো প্রচারের উপস্থিতি। রীতিমতো উধাও হয়ে যান তিনি রুপালি পর্দা থেকে। সময় পেরিয়েছে, কিন্তু প্রশ্ন থেকে গেছে, কেন এই আকস্মিক অন্তর্ধান? এবার সেই নীরবতা ভেঙে ‘কালবেলা’র এক সাক্ষাৎকারে পর্দার বাইরে থাকার কারণ জানালেন এই সুন্দরী। লিখেছেন তামজিদ হোসেন।

‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় আঁচল আঁখির। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন ভক্তদের এবং ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি দর্শক প্রশংসা এবং ঢালিউডে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেন এ অভিনেত্রী।

তবে হঠাৎ করেই বেশ কয়েক বছর পর্দার আড়ালে থাকার কারণ জানিয়ে আঁচল বলেন, আমি আসলে চলচ্চিত্র থেকে একদমই দূরে নই। একটি সিনেমা করতে গেলে ভালো অফার পেতে হয়। আর এখন যে অফারগুলো পাই সেগুলো এখনকার প্রেক্ষাপটে করার মতো নয়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আমাদের দেশে সিনেমা নির্মাণ এবং দর্শকদের ভালো লাগা অনেক পরিবর্তন হয়েছে। আমি এখন ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো কো-আর্টিস্ট এবং বড় বাজেটের ছবিতে কাজ করতে চাই, নাহলে কাজ করব না। এমন অনেক কাজ এসেছে; কিন্তু ব্যাটে-বলে মিলেনি দেখে কাজগুলো ছেড়ে দিয়েছি।

এদিকে অনুদানের সিনেমাতেও কাজের সুযোগ পেয়েছিলেন আঁচল আঁখি। এ বিষয়ে তিনি বলেন, দুটি অনুদানের সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলাম; কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। কারণ এ ধরনের ছবিতে আমি আগে কখনো কাজ করিনি। অনুদানের সিনেমা তখনই করব, যেটাতে মনে হবে এটার গল্প, স্ক্রিপ্ট একদম ঠিক আছে এবং এটাতে জাতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া গল্প এবং চরিত্র ভালো হলে সেখানে অভিনয় ফুটিয়ে তোলা যায় এবং দর্শকরাও সেটা উপভোগ করতে পারে। আর আমি সেই ভালো গল্পেরই অপেক্ষায় রয়েছি।

আঁচল আঁখিকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সংগীতশিল্পী সৈয়দ অমির ‘মাতাল’ নামের একটি মিউজিক ভিডিওতে। এ ছাড়া ২০২২ সালে নির্মাতা শাহীন সুমনের পরিচালনায় নির্মিত ‘মাফিয়া’ ওয়েব সিরিজ এবং মিজানুর রহমান মিজানের পরিচালনায় নির্মিত সিনেমা ‘রাগী’তে অভিনয় করতে দেখা যায় এই সুন্দরীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X