মো. মাজেদ হোসেন
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

আমির কি পারবেন হৃত গৌরব ফেরাতে

সিতারে জমিন পার
‘সিতারে জমিন পার’ সিনেমার পোস্টারে আমির খান। ছবি: সংগৃহীত
‘সিতারে জমিন পার’ সিনেমার পোস্টারে আমির খান। ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ২০১৬ সালে ‘দঙ্গল’ দিয়ে হিন্দি সিনেমার সব রেকর্ড নিজের করে নেন। দর্শক, সমালোচক থেকে শুরু করে সব শ্রেণির সিনেপ্রেমীর প্রশংসায় পঞ্চমুখ ছিল সিনেমাটি। এরপরই আমিরের ক্যারিয়ারে নেমে আসে ভাটার টান। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয় থাগস অব হিন্দুস্তান ও লাল সিং চাড্ডা। হতাশ আমির সাময়িক বিরতি নেন সিনেমা থেকে। সোনালি সময়কে ফেরাতে আমির খান ২০০৭ সালের তার সাড়া জাগানো সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়াল নির্মাণে হাত দেন। অবশেষে নানা বিতর্ক আর বাধাবিপত্তি পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘সিতারে জমিন পার’। এতে মুখ্য ভূমিকায় আমিরের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া দেশমুখ ও দর্শিল সাফারিকে। আর এস প্রসন্নের পরিচালনায় সিনেমাটি পর্দায় আসবে ২০ জুন। এরই মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে আমিরের ‘সিতারে জমিন পার’ নিয়ে।

আমির খান বরাবরই সিনেমা নির্মাণে একটু খুতখুতে। তার এ সিনেমাটি মূলত স্পোর্টস ড্রামা হলেও এতে হিউমার ও ড্রামার নিখুঁত মিশ্রণ থাকবে। যদিও সম্প্রতি আমিরের ভাষ্যে, সিনেমায় তিনি মুখ্য চরিত্রে থাকছেন না, একটি ছোট চরিত্রে থাকবেন। গল্প পছন্দ হয়েছে বলেই তিনি ‘সিতারে জমিন পার’-এ অভিনয় করতে রাজি হন। তবে যে ভূমিকাতেই থাকুন না কেন, চিত্রনাট্য আর ট্রেলার-টিজারে তিনি ঠিকই দর্শকদের জন্য টুইস্ট রেখে দেন।

আমির খানকে ‘তারে জমিন পার’-এ ডিসলেক্সিয়ায় আক্রান্ত দশ বছর বয়সী এক বালকের জীবনের বাঁক বদলে সাহায্য করতে দেখা গিয়েছিল। সেই গল্পের ভিন্ন আঙ্গিকেই তৈরি হয়েছে ‘সিতারে জমিন পার’। এতে ডাউন সিনড্রোমের শিকার মানুষ কীভাবে দিনযাপন করে আর নিজেদের সামাজিক প্রেক্ষাপটে তুলে ধরে—তাই দেখানো হয়েছে। আগের সিনেমায় ঈশানকে সাহায্য করেছিল ‘নিকুম্ভ স্যার’, এবার ঠিক উল্টো চিত্র দেখা যাবে।

২০২২ সালের পর আবারও বড় পর্দায় আমির খান কেমন করবেন—সেটা নিয়েই কানাঘুষা সিনেপাড়ায়। সিনেমাটি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতভেদ দেখা দিয়েছে। ‘সিতারে জমিন পার’ নিয়ে চলচ্চিত্র মহলে প্রবল উৎসাহ সৃষ্টি হয়েছে, আর দর্শকদের উন্মাদনাও তুঙ্গে। আবার নানা বিতর্কও শোনা গেছে। যা-ই হোক, ছবিতে আমির খান ‘গুলশন’ নামে একটি সম্পূর্ণ নতুন চরিত্র ও নতুন গল্প নিয়েই হাজির হচ্ছেন। দর্শকের উন্মাদনা আর আগ্রহ কতটুকু মেটাতে পারবেন মিস্টার পারফেকশনিস্ট, তিনি কি তার হৃত গৌরব ফেরাতে পারবেন—দেখা যাবে পর্দায় আসার পরই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X