তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

প্রেক্ষাগৃহে ডিপজলের ঘর ভাঙা সংসার

প্রেক্ষাগৃহে ডিপজলের ঘর ভাঙা সংসার

খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের হাতে রয়েছে মুক্তি প্রতীক্ষিত বেশকিছু সিনেমা। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ঘর ভাঙা সংসার’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন।

জানা গেছে, সিনেমাটির হল বুকিং এরই মধ্যে সম্পন্ন। বিশেষ করে ঢাকার বাইরের হলগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন বুকিং এজেন্টরা।

প্রযোজক অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বললেন, ‘আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে এই সিনেমা। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে। দর্শকরা সিনেমাটি একবার দেখলে আবারও দেখবেন, এমনটাই বিশ্বাস আমার।’

ডিপজল বললেন, “ত্রিমুখী সম্পর্কের টানাপোড়েনের এক রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘর ভাঙা সংসার’।

আমাদের সব দর্শক, শ্রোতা, শুভানুধ্যায়ী ও ফ্যান-ফলোয়ারদের প্রতি আমন্ত্রণ রইল হলে গিয়ে সপরিবারে সিনেমাটি দেখার।”

এ সিনেমায় ডিপজল ছাড়াও অভিনয় করেছেন শিরিন শিলা, আঁচল আঁখি, মিশা সওদাগর প্রমুখ।

চিত্রনায়িকা আঁচল আঁখি বলেন, ‘এটি একটি সামাজিক গল্পের সিনেমা। ডিপজল ভাইয়ের সিনেমা মানেই সবসময় পারিবারিক-সামাজিক গল্পনির্ভর ভিন্ন ধারার সিনেমা হয়। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X