বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন জীবনে শেখ ইশতিয়াক

নতুন জীবনে শেখ ইশতিয়াক। ছবি : সংগৃহীত
নতুন জীবনে শেখ ইশতিয়াক। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট শেখ ইশতিয়াক বিয়ে করেছেন। শনিবার, ১০ জানুয়ারি, রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জমকালো এই আয়োজনে সংগীত অঙ্গনের বহু পরিচিত মুখ ও তারকাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড শিরোনামহীনের শিল্পীদের সংগীত পরিবেশনা, যেখানে অতিথিরা উপভোগ করেন লাইভ গান। তবে বিয়েতে পাত্রীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

শনিবার সন্ধ্যায় শিরোনামহীন ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়, ‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

গত কয়েক বছরে শিরোনামহীনের ভোকাল হিসেবে শেখ ইশতিয়াক শ্রোতাদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে তার কণ্ঠে গাওয়া ‘এই অবেলায়’ গানটি বর্তমান প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি গানটির সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে, যা নিয়ে ভক্তদের মাঝে দেখা যাচ্ছে বেশ উন্মাদনা।

শেখ ইশতিয়াকের নতুন জীবনের শুরুতে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার জন্য শুভকামনা ও দোয়া জানাচ্ছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X