তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

জন্মবার্ষিকী বিশেষ কিছু নয়: সৈয়দ আব্দুল হাদী

সৈয়দ আব্দুল হাদী। ছবি : সংগৃহীত
সৈয়দ আব্দুল হাদী। ছবি : সংগৃহীত

১ জুলাই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৪০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। ছয় দশকের বেশি সময় ধরে তিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তার অসাধারণ কণ্ঠ ও সুরের মাধুর্যে। গানে গানে বাঙালির হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি।

তবে জন্মদিন নিয়ে কখনোই বাড়তি আয়োজন করতে পছন্দ করেন না এই গুণী। তবু দিনটিতে তার সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করেন।

জন্মদিন প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘কখনোই জন্মদিন নিয়ে বিশেষভাবে উদযাপনের আগ্রহ আমার ছিল না, এখনো নেই। পরিবারের সঙ্গে সময় কাটাই—এটুকুই আমার ভালো লাগা। আর ৮৫তম জন্মবার্ষিকীও আমার কাছে কিছু বিশেষ নয়। মানুষ বাঁচলে বয়স বাড়বে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে বিশেষায়িত করার কিছু দেখি না। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন—আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। আরও কিছু ভালো গান যেন গেয়ে যেতে পারি।’

সৈয়দ আব্দুল হাদীর ‘এই মন তোমাকে দিলাম’, ‘চেনা চেনা লাগে আজ’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’—এমন অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠে আজও বাঙালির হৃদয়ে বাজে।

এ ছাড়া বাংলা সংগীতের অনন্য দিগন্ত হয়ে ওঠা এই শিল্পী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X