বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১০:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

সরজমিনের প্রথম ঝলক প্রকাশ্যে

‘সরজমিন’-সিনেমার প্রথম ঝলক। ছবি: সংগৃহীত
‘সরজমিন’-সিনেমার প্রথম ঝলক। ছবি: সংগৃহীত

অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সরজমিন’র প্রথম ঝলক। গতকাল সোমবার জিও হটস্টারে প্রকাশ পেয়েছে এই রাজনৈতিক-সামরিক থ্রিলারের ফার্স্ট লুক টিজার, আর তাতেই যেন চমকে উঠেছে বলিউডপ্রেমীরা।

আসন্ন এ ছবিটিতে একসঙ্গে কাজল, পৃথ্বীরাজ সুকুমারন এবং নবাগত ইব্রাহিম আলি খানকে দেখা যাবে তিনটি ভিন্ন মেজাজের চরিত্রে। বোমান ইরানির পুত্র কেয়োজে ইরানির পরিচালনায় নির্মিত এই রাজনৈতিক-সামরিক থ্রিলারটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ২৫ জুলাই, শুধু জিও হটস্টারে।

প্রকাশিত টিজারে দেখা যায়, পৃথ্বীরাজ এক দায়িত্ববান ও কঠোর সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন, যিনি কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে প্রাণপণ লড়াই চালিয়ে যান। সেখানে দেখা যায়, পৃথ্বীরাজ ও ইব্রাহিমের মধ্যে এক তীব্র মুখোমুখি সংঘর্ষ, যেখানে ইব্রাহিম একজন সন্ত্রাসবাদীর চরিত্রে।

অন্যদিকে, কাজল অভিনয় করেছেন এমন এক স্ত্রীর চরিত্রে, যিনি তার স্বামীর সন্ত্রাসবিরোধী যুদ্ধে অসীম কষ্ট সহ্য করে যান।

জিও হটস্টারে সিনেমাটির প্লটলাইনে বলা হয়েছে, ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকা কাশ্মীরের পটভূমিতে তৈরি এ গল্প এগোতে থাকে বিজয় মেননের (পৃথ্বীরাজ) চারপাশে, যিনি দায়িত্ববোধ ও আত্মত্যাগের প্রতীক। মীরা (কাজল) এক শক্তিশালী মা ও স্ত্রী, যিনি তার পরিবারকে একত্রে ধরে রাখার চেষ্টা করেন। হারমান (ইব্রাহিম) চরিত্রে দেখা যাবে, এক ছায়াচ্ছন্ন স্মৃতি আর অস্বস্তিকর সত্যের টানাপোড়েন স্পষ্ট।

এর আগে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি প্রথমবার পৃথ্বীরাজের সঙ্গে কাজ করেছি, আর ওর সঙ্গে কাজ করাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল। ইব্রাহিমও ভীষণ ভালো কাজ করেছে। আমি মনে করি, ওদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে।’

‘সরজমিন’-এর চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও অরুণ সিং। সংলাপ লিখেছেন কাউসার মুনির ও জেহান হান্ডা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X