তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে বড় পর্দায়

শানায়া কাপুর। ছবি : সংগৃহীত
শানায়া কাপুর। ছবি : সংগৃহীত

বাবা-মা দুজনেই প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। পরিবারেও আছে জাত অভিনেতা-অভিনেত্রী। এবার নিজেই নাম লেখাতে যাচ্ছেন বড় পর্দায়। তিনি হলেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের কন্যা শানায়া কাপুর। বাবা সঞ্জয় কাপুর ও মা মাহিপ কাপুরের মতো তিনিও

বেছে নিয়েছেন অভিনয়কে। তার প্রথম ছবি ‘আঁখো কি গুসতাখিয়াঁ’ মুক্তি পেতে যাচ্ছে ১১ জুলাই। এতে শানায়ার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যেখানে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকের।

সম্প্রতি নিজের বলিউড অভিষেক নিয়ে মুখ খুলেছেন শানায়া। জানিয়েছেন, এমন একটি সময়ের জন্যই তিনি অপেক্ষায় ছিলেন।

নবাগত শানায়া কাপুর অবশেষে তার অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন ‘আঁখো কি গুসতাখিয়াঁ’ সিনেমার মাধ্যমে। এই বিশেষ মুহূর্তটির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে তিন বছর, তবে সেই অপেক্ষা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। অভিনেতা সঞ্জয় কাপুর ও মহীপ কাপুরের মেয়ে শানায়া প্রথমে করণ জোহর প্রযোজিত ‘বেদহদক’ সিনেমার মাধ্যমে অভিষেক করার কথা ছিল। ২০২২ সালের মার্চে এ ছবির ঘোষণা দেওয়া হলেও পরে তা বাতিল হয়ে যায়।

সাক্ষাৎকারে শানায়া বলেন, ‘এটি একেবারেই অবাস্তব এক অনুভূতি। যখন ইউটিউবে নিজেকে দেখি, এটা খুব আবেগপূর্ণ। সিনেমার ট্রেলারের ভিডিও আমি বারবার চালিয়ে দেখি, কেমন লাগছে, দর্শক কী বলছেন—সব মিলিয়ে একেবারে অদ্ভুত এক অনুভূতি।’

শানায়া আরও বলেন, ‘সবকিছু একসঙ্গে এসে গেছে। আমি খুশি যেভাবে এ যাত্রাটা এগিয়েছে। যদি সময় লেগে থাকে, যদি উত্থান-পতন থাকে... আমি মনে করি, আজকের এ জায়গায় আসার জন্যই হয়তো সবকিছু এমন হওয়া দরকার ছিল।’

২৫ বছর বয়সী শানায়া জানেন, তারকা সন্তানের তকমা থাকলে বাড়তি চাপ ও নজরদারি থাকেই। তবে তিনি জানান, সবকিছুই স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং নিজের ফোকাস ঠিক রেখে এগিয়ে যাবেন।

‘আঁখো কি গুসতাখিয়াঁ’ একটি মিউজিক্যাল সিনেমা। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং। শানায়া ও বিক্রান্ত ম্যাসি ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন তরুণ অভিনেতা জায়েন খান দুরানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X