তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ইঙ্গিত দিলেন কৃতি শ্যানন

ইঙ্গিত দিলেন কৃতি শ্যানন

প্রায় দুই বছর আগে ঘোষণা হয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি ‘ডন ৩’ নির্মাণের। যেখানে রণবীর সিংকে দেখা যাবে প্রধান চরিত্রে। তবে ছবির নায়িকা কে হবেন—তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। শুরুতে কিয়ারা আদভানির নাম সামনে এলেও পরে আলোচনায় উঠে আসে কৃতি শ্যাননের নাম। এবার কৃতির সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট যেন এ গুঞ্জনকে আরও জোরালো করেছে।

রোববার ছিল রণবীর সিংয়ের ৪০তম জন্মদিন। সেই উপলক্ষে কৃতি শ্যানন তার ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরকে শুভেচ্ছা জানিয়ে তাদের একটি ছবি শেয়ার করেন। এরপর ক্যাপশনে তিনি লিখেন, ‘শুভ জন্মদিন রণবীর সিং! তোমার শক্তি, কঠোর পরিশ্রম, পাগলাটে প্রতিভা এবং যে ভালোবাসা তুমি ছড়িয়ে দিয়েছ, তা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে! এগিয়ে চলো রকস্টার!’

তবে নজরকাড়া ছিল পোস্টের শেষ লাইনটি, যেখানে কৃতি লিখেছেন—‘পিএস: তোমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি!’

এই একটি লাইনের মধ্যেই যেন মিলেছে বহু প্রতীক্ষিত উত্তর—‘ডন ৩’-তে কৃতি শ্যাননই হতে চলেছেন রণবীর সিংয়ের নায়িকা।

এর আগে ২০২৩ সালের আগস্টে ‘ডন ৩’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা ফারহান আখতার। তখন গুজব উঠেছিল, ছবির নায়িকা হবেন কিয়ারা আদভানি। এমনকি কিছুদিন পর নির্মাতারা কিয়ারার নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তবে একের পর এক কারণে ছবির প্রস্তুতি ও শুটিং পিছিয়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী, ‘ডন ৩’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X