তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকার বাইরে উৎসব

ঢাকার বাইরে উৎসব

ঈদের এক মাস পেরিয়ে গেলেও নির্মাতা তানিম নূরের উৎসব সিনেমাটি এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। সিনেমাটি সগৌরবে চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। সেই ধারাবাহিকতায় আজ থেকে ঢাকার বাইরে ১৬টির মতো হলে দেখা যাবে এটি। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। তানিম নূর বলেন, ‘‘ভেবেই ভালো লাগছে রাজধানীর বাইরেও সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ অকল্পনীয়। বিভিন্ন জেলায় সিনেমাটি নিয়ে মাইকিং হচ্ছে। অনলাইনেও অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। একজন নির্মাতার কাছে এর থেকে আনন্দের আর কী হতে পারে। এ ছাড়া দেশের বাইরেও ‘উৎসব’ তার সফলতা ধরে রেখেছে।’’ যেসব হলে দেখা যাবে ‘উৎসব’—সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), ছায়াবাণী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজ সিনেমা (কুলিয়ারচর), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সুগন্ধা (চট্টগ্রাম), গ্র্যান্ড রিভার ভিউ (রাজশাহী), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), মম ইন (বগুড়া), মনিহার সিনেপ্লেক্স (যশোর) ও শঙ্খ সিনেমা হল (খুলনা)। এ ছাড়া ঢাকার শ্যামলী সিনেমা হলেও দেখা যাবে সিনেমাটি। ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস ও লাফিং এলিফ্যান্ট। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X