তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

মুগ্ধতা ছড়ালেন স্বর্ণলতা

মুগ্ধতা ছড়ালেন স্বর্ণলতা

অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে গত জুন মাসে ইউরোপ সফরে বের হয়েছিলেন। ইউরোপের পাঁচটি দেশের মধ্যে এরই মধ্যে চারটি দেশে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত অনুষ্ঠানে নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে তিনি গত ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে, ৫ জুলাই সুইজারল্যান্ড এবং ৬ জুলাই ইতালিতে বৈশাখী উৎসবে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ ১৩ জুলাই স্বর্ণলতা স্পেনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিতব্য উৎসবে উপস্থিত থাকবেন। স্বর্ণলতা মূলত পেশায় একজন অভিনেত্রী। কিন্তু তার ওপর এ সফরে দায়িত্ব ছিল প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থাপনা করার।

কিছুদিন আগে রাজধানীর র‌্যাডিসনে একটি দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনা করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। আবার ‘সম্পূর্ণা বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছেন।

দেশে দেশে আয়োজিত অনুষ্ঠানে নিজের উপস্থাপনা প্রসঙ্গে স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘স্বপ্ন ছিল কোনো একদিন ইউরোপ ঘুরে বেড়াব। সেই স্বপ্ন আমার সত্যি হয়ে উঠল। আমার কাছে এখনো মনে হচ্ছে যে, আমি একটা ঘোরের মধ্যে আছি। ইউরোপের প্রতিটি দেশ এত সুন্দর, এত পরিপাটি; যা মন ভরিয়ে দেয় প্রতিটি মুহূর্তে। যতই ঘুরে বেড়াচ্ছি, ততই মুগ্ধ হচ্ছি। মাঝেমধ্যে খুব মন খারাপ হয়, কারণ সঙ্গে মা থাকলে আরও ভালো লাগত, বাবাকে খুব মিস করছি। সুব্রত থাকলে হয়তো অনেক কিছুই এখানে আমার জন্য আরও সহজ হয়ে যেত, চিন্তামুক্ত থেকে অনুষ্ঠানে আমি আমার দায়িত্বটুকু পালন করতে পারতাম। তারপরও এখানে যারাই আছেন, সবাই ভীষণ সহযোগিতা করেছেন। আমার ওপর অর্পিত দায়িত্বটুকু আমি শতভাগ মন দিয়ে পালন করার চেষ্টা করেছি। এখানে এসেও প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে একজন অভিনেত্রী হিসেবে আমি ধন্য। এ ভালোবাসার কোনো প্রতিদানই হয় না আসলে। শুধু এতটুকুই বুঝি যে, আমাকে আরও ভালো ভালো নাটকে কাজ করতে হবে।’

এদিকে মাইদুল রাকিব পরিচালিত ‘কুস্তি ফ্যামিলি’ নাটকটি ইউটিউবে প্রকাশের পর এতে স্বর্ণলতার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। ১৫ জুলাই দেশে ফিরবেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X