মহিউদীন মাহি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

মুগ্ধতার জীবন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন সমু চৌধুরী

মুগ্ধতার জীবন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন সমু চৌধুরী

একসময় যিনি ছিলেন পর্দার পরিচিত মুখ, আজ তিনি জীবনের পর্দাতেই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন। তিনি অভিনেতা সমু চৌধুরী। অভিনয়ের জগৎ থেকে হয়তো কিছুটা সরে এসেছেন, তবে জীবনের মঞ্চে এখন তিনি একেবারে সেরা সময় পার করছেন—প্রকৃতির কোলে, মুগ্ধতায় ভেসে।

এই জীবনের আনন্দ তিনি খুঁজে পেয়েছেন প্রতিদিনের হাঁটায়, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায়। কখনো বটগাছের ছায়ায়, কখনো কীর্তনখোলার শান্ত জলের ধারে—সেইসব পথে হেঁটে বেড়াচ্ছেন নীরবে, নিঃশব্দে। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির গভীর শান্তির মাঝে প্রতিদিনই যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন তিনি।

যার প্রমাণ মিলেছে তার নামে খোলা একটি ফেসবুক পেইজ—‘সমু চৌধুরী’-থেকে। সেখানে নিয়মিতই উঠে আসছে তার হাঁটার ভিডিও, প্রকৃতিমগ্ন ছবি আর ছোট ছোট অনুভবের টুকরো। কখনো দেখা যায় গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন নিঃশব্দে, কখনো বা ধীরে হেঁটে যাচ্ছেন কোনো অজানা গন্তব্যের পথে, কাঁধে যেন এক ব্যাগ নিঃশব্দ ভালোবাসা।

সম্প্রতি এমন এক ভিডিওতে দেখে বোঝা যায়—তিনি আছেন বরিশালে। মাথার ওপর ছাতা ধরে হেঁটে চলেছেন বৃষ্টিস্নাত সকালের পথে। পরিচ্ছন্ন বরিশালের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছেন তিনি। খাল, ডোবা, কচুরিপানার ফুল দেখে স্মৃতিতে হারিয়ে যাচ্ছেন—শোনাচ্ছেন শৈশবের গল্প, হারিয়ে যাওয়া দিনের কথা।

তবে এমন শান্ত ও নিভৃত জীবনের মাঝেও মাঝেমধ্যে তার বিখ্যাত অতীত এসে দাঁড়ায় সামনে। আজও যেখানেই যান, লোকজন চিনে ফেলেন তাকে। স্মৃতিময় অভিনয়ের সে সময়ের ভালো লাগার গল্প বলেন কেউ কেউ। এসব এখন আর তাকে বিস্মিত করে না। কথা শেষ করে আবারও তিনি হারিয়ে যান নিজের মতো, অজানার পথে।

সমু চৌধুরীর এই পথচলা কেবল হাঁটা নয়—এ যেন এক অনন্ত যাত্রা নিজের ভেতর দিকে। অভিনয়ের আলোছায়া পেরিয়ে আজ তিনি প্রকৃতির আলোয়, মুগ্ধতার ছায়ায়। এ জীবনে তিনিই দর্শক, তিনিই চরিত্র। তাই জীবনের মধ্য বেলায় এসে নিজের মতো করে মুগ্ধতার জীবন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন সমু চৌধুরী। যে পথের নেই নির্দিষ্ট কোনো গন্তব্য।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X