তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন মিশনে সন্দীপ্তা

নতুন মিশনে সন্দীপ্তা

কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সন্দীপ্তা সেন। ওয়েব সিরিজে অভিনয় করেই দর্শকনন্দিত হয়েছেন তিনি। এবার টালিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি মেগা সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে।

ছোট পর্দার এই পরিচিত মুখ সবশেষ বছরগুলোয় চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন। ফের ছোট পর্দায় যখন ফিরছেন একদম চমক নিয়েই। ১৮ বছর আগে ‘দুর্গা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু তার। এরপর তো সাফল্যের পথে এগিয়ে যাওয়া। দিনে দিনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন সন্দীপ্তা।

কলকাতার স্থানীয় গণমাধ্যমের খবর, স্টার প্লাসের মেগা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে। সিরিয়ালটির প্রযোজনার কথা শোনা যাচ্ছে এসভিএফের। একই সংস্থার হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিরিজ ‘নষ্টনীড়’-এর গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে নতুন এই হিন্দি সিরিয়াল।

বলে রাখা ভালো, অদিতি রায়ের পরিচালনায় ‘নষ্টনীড়’ সিরিজে নারীশক্তির কাহিনি ফুটিয়ে তুলেছিলেন ‘অপু’ সন্দীপ্তা। সেখানে সাংসারিক দ্বন্দ্ব, টানাপোড়েনের ঝলকও মিলেছিল গল্পে। স্টার প্লাসের নতুন সিরিয়ালে সন্দীপ্তার বিপরীতে দেখা যাবে অহম শর্মা এবং বিশাল আদিত্য সিংকে। শোনা যাচ্ছে, ১৫০ পর্বের এই হিন্দি মেগা ধারাবাহিকের শুটিং হবে চণ্ডীগড়ে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১০

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১১

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১২

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৩

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৪

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৬

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৭

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৮

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৯

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

২০
X