তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

রাজীব খানের ‘এই সময়’

রাজীব খানের ‘এই সময়’

তিন দশকেরও বেশি সময় ব্যান্ড সংগীতের সঙ্গে জড়িত থেকেও এবার নিজের জন্য একটু আলাদা জায়গা করে নিলেন ‘মেটালমেইজ’ ব্যান্ডের ভোকাল রাজীব খান। প্রথমবারের মতো প্রকাশ করলেন একক মিউজিক ভিডিও। গানটির নাম ‘এই সময়’।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব নিজেই। সংগীতে সহায়তা করেছেন সৈয়দ রেজা আলী এবং বেজ গিটার বাজিয়েছেন শিমুল আযহার। গানটির শুরু ও শেষে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল সাজিয়া সুলতানা। গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে স্টুডিও গানবাড়ীতে। ভিডিও সম্পাদনা করেছেন রাজীব ও তার বন্ধু, এএস প্রোডাকশনস ব্যানারে।

নতুন এ যাত্রা প্রসঙ্গে রাজীব খান বলেন, “প্রায় ৩০ বছর ধরে ব্যান্ড সংগীতের সঙ্গে থাকলেও একক ক্যারিয়ার নিয়ে আগে কখনো ভাবিনি। ব্যান্ডই ছিল সব। কিন্তু এবার মনে হলো নিজের মতো কিছু করা উচিত। সে ভাবনা থেকেই ‘এই সময়’ নিয়ে পথচলা শুরু। গানটি আধুনিক বাংলা ঘরানার, রোমান্টিক—তাতে আবার খানিকটা রাগের ছোঁয়াও আছে। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।” প্রসঙ্গত, ১৯৯৫ সালে স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে গড়ে তোলা ব্যান্ড মেটালমেইজ দিয়েই সংগীতে পথচলা শুরু করেন রাজীব। দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ডটির বেশ কিছু গান শ্রোতাদের ভালোবাসা পেয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X