তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

টেইলর সুইফটের নতুন অ্যালবাম

টেইলর সুইফটের নতুন অ্যালবাম

পপ সেনসেশন টেইলর সুইফট তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শো গার্ল’ ঘোষণা করেছেন। গত সোমবার রাতে নিজের ওয়েবসাইটে রহস্যময় একটি কাউন্টডাউন পোস্টের মাধ্যমে ভক্তদের কৌতূহল বাড়ান তিনি। এরপর কাউন্টডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্র্যাভিস কেলসের পডকাস্ট ‘নিউ হাইটস শো’তে অংশ নিয়ে অ্যালবামের নাম প্রকাশ করেন সুইফট।

অ্যালবাম ঘোষণার পর নিউইয়র্ক ও ন্যাশভিলের বিভিন্ন স্থানে স্পটিফাই বিলবোর্ডে নতুন কোড দেখা যায়, যা নিয়ে যায় ‘অ্যান্ড, বেবি, দ্যাটস শো বিজনেস ফর ইউ’ নামে একটি প্লেলিস্টে। সেখানে সুইফটের আগের গান থাকলেও, ভক্তরা ধারণা করছেন গান তালিকায় লুকানো রয়েছে নতুন কোনো ইঙ্গিত।

এ অ্যালবামটি সুইফটের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হতে চলেছে। চলতি বছরের মে মাসে তিনি ঘোষণা করেন, বিগ মেশিন রেকর্ডস থেকে প্রকাশিত তার মূল গানগুলোর ক্যাটালগ তিনি কিনে নিয়েছেন শ্যামরক ক্যাপিটাল থেকে, প্রায় ৩০ কোটি ডলারে। ২০১৯ সালে তার ম্যানেজার স্কুটার ব্রাউন এই ক্যাটালগ কিনে নেওয়ার পর থেকেই টেইলর তার পুরোনো অ্যালবামগুলো ফের রেকর্ড করার পথে হাঁটেন, যাতে নিজের গানের পূর্ণ মালিকানা ফিরে পান তিনি।

তবে ভক্তরা এখন অপেক্ষা করছেন বাকি দুটি পুনঃরেকর্ডিং ‘রেপুটেশন (টেইলর’স ভার্সন)’ এবং তার আত্মপ্রকাশ অ্যালবাম ‘টেইলর সুইফট (টেইলর’স ভার্সন)’-এর জন্য।

তবে এ বিষয়ে সুইফট জানিয়েছেন, ‘রেপুটেশন’ এখনো পুরোপুরি রেকর্ড হয়নি এবং আশা করা হচ্ছে সঠিক সময়েই এটি প্রকাশ পাবে।

এদিকে নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি, তবে আসন্ন এ অ্যালবাম ঘিরে এরই মধ্যে সুইফটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X