তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম
প্রিন্ট সংস্করণ

পর্দা উঠল ভেনিস চলচ্চিত্র উৎসবের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তালির লিদো দ্বীপে গত বুধবার শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসর। ১১ দিনের এ উৎসবে থাকছে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট হাউস ড্রামা ও প্রামাণ্যচিত্রসহ নামজাদা স্টুডিওর চলচ্চিত্র।

উদ্বোধনী সন্ধ্যায় খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগের আজীবন সম্মাননা তুলে দেন ‘গডফাদার’ ট্রিলজির স্রষ্টা ফ্রান্সিস ফোর্ড কপোলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি।

এবারের আসরে আজীবন সম্মাননায় আরও ভূষিত হবেন আলফ্রেড হিচককের মাস্টারপিস ‘ভার্টিগো’র (১৯৫৮) আমেরিকান অভিনেত্রী কিম নোভাক। প্রতিযোগিতার বাইরে নির্বাচিত ‘ডেড ম্যানস ওয়্যার’ সিনেমার পরিচালক গ্যাস ফন স্যান্ট আগামী ২ সেপ্টেম্বর পাবেন ‘প্যাশন ফর ফিল্ম’ অ্যাওয়ার্ড। উৎসবটি চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয়েছে ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনোর ‘লা গ্রাৎসিয়া’ (গ্রেস)। মূল প্রতিযোগিতার বিচারক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক আলেক্সান্ডার পেইন। লাল গালিচার আকর্ষণে থাকছেন যেসব তারকা তাদের মধ্যে জুলিয়া রবার্টস, এমা স্টোন, জর্জ ক্লুনি, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, অ্যান্ড্রু গারফিল্ড, অস্কার আইজ্যাক ও আমান্ডা সাইফ্রেডের দিকে আলাদাভাবে নজর থাকবে সবার।

তাদের মধ্যে ‘আফটার দ্য হান্ট’ সিনেমার প্রচারের অংশ হিসেবে প্রথমবারের মতো ভেনিসের লাল গালিচায় পা ফেলবেন জুলিয়া রবার্টস। প্রতিযোগিতার বাইরে থাকলেও স্পটলাইটে রয়েছে এটি। মিটু হ্যাশট্যাগ আন্দোলনের আবহে ইতালির লুকা গুয়াদানিনো পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো এডেবিরি ও ক্লোয়ি সেভিনি।

ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা বলেন, ‘এবারের আসরে বাস্তবধর্মী সিনেমার প্রত্যাবর্তন হচ্ছে, যেখানে আমাদের সমকালীন বিশ্বের বড় সংকটগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন নির্মাতারা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X