বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জোলিকে দাঁড়িয়ে সম্মান, মুহূর্তেই কেঁদে দিলেন তিনি

ভেনিস চলচ্চিত্র উৎসবে অ্যাঞ্জেলিনা জোলি। ছবি : সংগৃহীত
ভেনিস চলচ্চিত্র উৎসবে অ্যাঞ্জেলিনা জোলি। ছবি : সংগৃহীত

হলিউডের গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি। জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। পরিবার, সন্তান, বিচ্ছেদ ও জীবন নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে কাটছে তার সময়। তবে মানসিকভাবে নিজেকে কখনোই ভেঙে পড়তে দেননি তিনি। প্রতিটি মুহূর্তই মোকাবিলা করেছেন নিজের সাহস, মনের জোর ও সামর্থ্য দিয়ে। যা নিয়ে হলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন এই তারকা। এবার তিন বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হলেন জোলি। খবর : পেজ সিক্স

আগেই জানা গিয়েছিল ইউরোপের মর্যাদা সম্পূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে তার নতুন সিনেমা ‘মারিয়া’। এর প্রিমিয়ারেই পেলেন ৮ মিনিট স্ট্যান্ডিং ওভেশন। যা দেখে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। সবার সামনেই কেঁদে দিলেন জোলি।

উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ডে থিয়েটারে ‘মারিয়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটি শেষ হওয়ার পর উপস্থিত দর্শক ৮ মিনিট করতালি দিয়ে জোলিসহ সিনেমার গোটা টিমকে সম্মান জানান। এরপর দর্শকদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগআপ্লূত হয়ে কাঁদতে দেখা যায় তাকে।

এটি মার্কিন অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক ‘মারিয়া’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলিকে। পৃথিবীর সেরা অপেরা গায়িকাদের একজন মারিয়া। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আগেই তিনি জানিয়েছিলেন, এটি তার জন্য গর্বের। এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে ‘মারিয়া।’ সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো লরেইন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X