তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

মঞ্চে ফিরলেন চুমকি

ফারজানা চুমকি । ছবি : সংগৃহীত
ফারজানা চুমকি । ছবি : সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। মিডিয়ায় যাত্রার শুরু থেকেই মঞ্চের সঙ্গে যুক্ত তিনি। নব্বইয়ের শেষদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ যোগ দেন। এরপর নিয়মিতই অভিনয় করেছেন। মাঝে মঞ্চ থেকে নিয়েছিলেন বিরতি। এবার আবারও ফিরছেন তার প্রিয় আঙিনায়।

নাটকের নাম ‘দেয়াল’। নাটকটি সেলিম আল দীন রচিত। নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। এরই মধ্যে নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটকে চুমকি একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন।

চুমকি এর আগে ‘ঢাকা থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করেছেন ‘হাত হদাই’, ‘বনো পাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতী কইন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, ‘ন নইরা মনি’সহ আরও কয়েকটি নাটক।

মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে চুমকি বলেন, ‘আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণাতেই মিডিয়ায় আসা। তার কারণেই আমার আজকের ফারজানা চুমকি হয়ে ওঠা। সে কারণে তার প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ। আমরা যারা মঞ্চে অভিনয় করি, তারা আসলে প্রত্যেকেই মঞ্চের কাজটা ভীষণ ভালোবাসি। মাঝেমধ্যে কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে পড়ি, তারপরও কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসা একটুও কমে না। কারণ আমাদের মা-বাবা, ভাইবোনকে ঘিরে যেমন একটি পরিবার; এই মঞ্চ দলটাও আমাদের আরেকটা পরিবার।

এক অন্যরকম ভালোলাগা এ পরিবার টেনে নিয়ে যায়। সত্যি বলতে কি, একেবারেই নিজের আনন্দের জন্য নিজের আত্মতৃপ্তির জন্য মঞ্চে অভিনয় করি। তা ছাড়া এটাও পরম সত্যি যে, দর্শক যারা আসেন তারাও একটা ভালোলাগা নিয়েই মঞ্চ নাটক দেখতে আসেন।

দেয়ালে অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। যথারীতি আমার দল ঢাকা থিয়েটারের প্রতি আমি কৃতজ্ঞ।’ তিনি জানান, কিছুদিন পর ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নামের আরও একটি মঞ্চ নাটকে অভিনয় করবেন। তার অভিনীত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১০

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১১

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৪

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৫

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৬

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৭

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৮

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৯

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

২০
X