তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:০৫ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:০২ এএম
প্রিন্ট সংস্করণ

ধারাবাহিকে তুষার-চুমকি

অভিনেতা তুষার খান ও অভিনেত্রী ফারজানা চুমকি। ছবি: সংগৃহীত
অভিনেতা তুষার খান ও অভিনেত্রী ফারজানা চুমকি। ছবি: সংগৃহীত

গুণী অভিনেতা তুষার খান ও নন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি। প্রচার চলতি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন তারা। নাটকের নাম ‘স্মৃতির আল্পনা আঁকি’। পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।

নাটকটিতে চুমকির মায়ের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন তুষার খান। এর আগেও তুষার খান ও চুমকি একসঙ্গে নাটকে অভিনয় করেছেন। তবে সেসব নাটকের কোনোটাই আপাতত ইউটিউবে পাওয়া যাচ্ছে না। তুষার ও চুমকি আগে যেসব নাটকে অভিনয় করেছেন সেসব নাটক সাধারণত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), এটিএন বাংলা ও চ্যানেল আইতে বেশি প্রচারিত হয়েছে।

‘স্মৃতির আল্পনা আঁকি’ নিয়ে তুষার খান বলেন, ‘আমি সবসময় গল্পনির্ভর কাজ করতে পছন্দ করি। তাই গল্পের প্রয়োজনেই এ নাটকের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আমার চরিত্রের নাম সাজ্জাদ। আমি চুমকির মায়ের একসময়ের প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। এক দশক পর মুরাদের পরিচালনায় এ নাটকে অভিনয় করছি। তার সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভালো লাগে। ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করে মুরাদ। চুমকি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। আজ তার জন্মদিন, এটাও আমি অবগত আছি। তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। অনেক অনেক শুভকামনা চুমকি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া।’

আজ চুমকির জন্মদিন। দিনটি কেমন কাটবে এবং অভিনেতা তুষারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “তুষার ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। শিল্পী হিসেবে তিনি নিঃসন্দেহে ভীষণ গুণী শিল্পী। তার সঙ্গে এর আগেও অনেক নাটকে কাজ করেছি। ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে তাকে পেয়েও ভীষণ ভালো লাগল। আমরা কাজটা ভীষণ উপভোগ করছি। মুরাদকে ধন্যবাদ তুষার ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর আজ আমার জন্মদিন, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দিনটি আমি আমার পরিবারের সঙ্গেই কাটাব।’

অভিনয়ে চুমকির ব্যস্ততা আগের চেয়ে অনেক বেড়েছে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় একটি একক নাটকের কাজ শেষ করেছেন তিনি। সামনে আরও বেশ কিছু নতুন নাটকে কাজ করারও পরিকল্পনা রয়েছে তার। তুষার খান এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া ‘হা শো’র প্রধান তিন বিচারকের একজনের ভূমিকায় কাজ করছেন। এর আগেও তিনি এই রিয়ালিটি শোর বিচারক হিসেবে কাজ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১২

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৩

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৪

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৫

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৬

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

১৭

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

১৮

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১৯

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X