তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

আর্কের কানাডা মিশন শুরু

ব্যান্ড আর্ক । ছবি : সংগৃহীত
ব্যান্ড আর্ক । ছবি : সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড আর্ক। নিজেদের গান দিয়ে তিন দশকের বেশি সময় ধরে দর্শকের হৃদয় জয় করে আসছে দলটি। মাঝে ব্যান্ডটি ভাঙাগড়ার খেলায় একটি সময় হারিয়েই যেতে বসেছিল। অনিয়মিত হয়ে পড়েছিল গান থেকে। কনসার্টেও দেখা মিলত না সেভাবে। বর্তমানে নিজেদের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন হাসান, জিমি ও সুমনরা। আজ থেকে শুরু হচ্ছে তাদের কানাডা সফর। ব্যান্ডের পক্ষ থেকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করা হয়।

আজ ৩১ আগস্ট কানাডার মন্ট্রিয়েল শহরে আর্ক ব্যান্ডের প্রথম কনসার্ট। এরপর ৬ সেপ্টেম্বর অটোয়া, ১২ সেপ্টেম্বর সাসকাচুয়ান, ১৯ সেপ্টেম্বর ক্যালগেরি ও ২১ সেপ্টেম্বর টরন্টোতে কনসার্ট করবেন হাসান-জিমিরা।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, কানাডায় আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ অবধি কনসার্ট করবে তারা। এ সফরে বাড়তে পারে আরও কয়েকটি কনসার্ট। তবে এখন পর্যন্ত পাঁচটি শহরে নিশ্চিত করা হয়েছে।

আর্ক এখন পর্যন্ত পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছে। তাদের প্রথম অ্যালবাম ‘মুক্তিযুদ্ধ’ বের হয় ১৯৯৩ সালে। এরপর ‘তাজমহল’ ১৯৯৬, ‘জন্মভূমি’ ১৯৯৮, ‘স্বাধীনতা’ ২০০০ ও সর্বশেষ ‘হারানো মাঝি’ ২০০২ সালে মুক্তি পায়। কনসার্টে তারা তাদের পুরোনো জনপ্রিয় গানগুলোই পরিবেশন করছে।

আর্কের শুরুটা ১৯৯০ সালে, ওই সময়ের তারকা শিল্পী আশিকুজ্জামান টুলুর নেতৃত্বে। তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সেদিনও আকাশে ছিল চাঁদ’ ও ‘হারিকেন লণ্ঠন’, ‘সুইটি’, ‘গুরু’, ‘পাগল মন’, ‘এমন একটা সময়’, ‘বাংলাদেশ’, ‘যারে যা’, ‘অভিমান নয়’, ‘আকাশের নীলে’-এর মতো গান।

বর্তমানে আর্ক ব্যান্ডে মূল ভোকাল হিসেবে আছেন হাসান। কি-বোর্ড ও ভোকাল হিসেবে আছেন টিংকু আজিজুর রহমান। গিটারে এসআই সুমন, আসাইফ হোসাইন নমন, ইরশাদ আলী নিপু এবং ড্রামসে ইমতিয়াজ আলী জিমি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X