স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

২১ বছর পর নতুন গান নিয়ে আসছে আর্ক

আর্ক ব্যান্ডের সদস্যরা। ছবি সংগৃহীত
আর্ক ব্যান্ডের সদস্যরা। ছবি সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় সফট রক ব্যান্ড আর্ক। নিজেদের গান ও গানের কথা দিয়ে শুরু থেকেই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর মাঝে ব্যান্ডটি ভাঙাগড়ার খেলায় একটি সময় হারিয়েই যেতে বসেছিল। অনিয়মিত হয়ে পড়েছিল গান থেকে। কনসার্টেও দেখা মিলত না সেভাবে। বর্তমানে নিজেদের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন হাসান, জিমি ও সুমনরা। এবার তারা দর্শকদের জন্য দিলেন নতুন খবর। দীর্ঘ ২১ বছর পর নিজেদের নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছে তারা।

আর্কের নতুন গানের নাম ‘অর্ধাঙ্গিনী’। গানটি দলগতভাবে তৈরি করা হচ্ছে। আগামী রোজার ঈদে দর্শকদের জন্য গানটি প্রকাশের চেষ্টা চলছে বলে দলের ম্যানেজার ওম প্রকাশ কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর আমাদের নতুন গান ‘অর্ধাঙ্গিনী’ আসছে। এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। এর বেশি বলা আমার পক্ষে এখন সম্ভব না। বিস্তারিত জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ঈদে গানটি প্রকাশের জন্য চেষ্টা চলছে।’

আশার কথা হলো, ব্যান্ডটি আবারও নিজেদের চেনা রূপে ফিরেছে। গত বছর থেকেই সরব হয়েছে গানের দলটি। দেশে একাধিক কনসার্টের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে করেছে কনসার্ট। সেই ধারাবাহিকতা চলতি বছরেও বজায় রেখেছে ব্যান্ডটি। আর্ক এ বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় কনসার্ট করেছে। এ মাসেও তাদের একাধিক কনসার্ট রয়েছে। হঠাৎ এমন ব্যস্ততা বেড়ে যাওয়ায় দলটির বর্তমান সদস্যরাও বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।

আর্ক এখন পর্যন্ত ৫টি অ্যালবাম প্রকাশ করেছে। তাদের প্রথম অ্যালবাম ‘মুক্তিযুদ্ধ’ বের হয় ১৯৯৩ সালে। এরপর ‘তাজমহল’ ১৯৯৬, ‘জন্মভূমি’ ১৯৯৮, ‘স্বাধীনতা’ ২০০০ ও সর্বশেষ ‘হারানো মাঝি’ ২০০২ সালে মুক্তি পায়। কনসার্টে তারা তাদের পুরোনো জনপ্রিয় গানগুলোই পরিবেশন করছে।

আর্কের শুরুটা ১৯৯০ সালে, ওই সময়ের তারকা শিল্পী আশিকুজ্জামান টুলুর নেতৃত্বে। তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সেদিনও আকাশে ছিল চাঁদ’ ও ‘হারিকেন লণ্ঠন’, ‘সুইটি’, ‘গুরু’, ‘পাগল মন’, ‘এমন একটা সময়’, ‘বাংলাদেশ’, ‘যারে যা’, ‘অভিমান নয়’, ‘আকাশের নীলে’-এর মতো গান।

বর্তমানে আর্ক ব্যান্ডে মূল ভোকাল হিসেবে আছেন হাসান। কি-বোর্ড ও ভোকাল হিসেবে আছেন টিংকু আজিজুর রহমান। গিটারে এসআই সুমন, আসাইফ হোসাইন নমন, ইরশাদ আলী নিপু এবং ড্রামসে ইমতিয়াজ আলী জিমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১০

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১১

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১২

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

মমতাজের জামিন বহাল

১৪

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৫

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৬

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৭

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৮

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৯

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

২০
X