তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
প্রিন্ট সংস্করণ
লুমিনের মিউজিক্যাল ফিল্ম

ফিরে এসো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের অন্যতম ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন, যিনি শ্রোতা দর্শকের কাছে শুধু ‘লুমিন’ নামেই পরিচিত। নিজের ব্যান্ড দলের বাইরে তিনি কয়েক বছর ধরে নিজের একক গান প্রকাশেই মনোযোগ দিচ্ছেন বেশি। সর্বশেষ তার কণ্ঠে ‘কে’ গানটি প্রকাশ পেয়েছিল। আর গত ১১ সেপ্টেম্বর প্রকাশ পেল তার কণ্ঠে আরও একটি নতুন একক মৌলিক গান ‘ফিরে এসো’। গানটি লিখেছেন ও মিউজিক করেছেন অটমুনাল মুন। গানটির মিউজিক ভিডিওর ভাবনা ও নির্দেশনায় ছিলেন রাজীবুল হোসেন। আর এ মিউজিক্যাল ফিল্মটির নেপথ্যে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তারই আহ্বানে এবং তার নিমন্ত্রণে মূলত গত বৃহস্পতিবার রাজধানীর শাহীনবাগে অবস্থিত একটি অভিজাত হোটেলে লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র প্রিমিয়ার হয়।

নাহিদা আফরোজ সুমীর উপস্থাপনায় বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে লুমিনকে শুভকামনা ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা, সংগীতশিল্পী, সংগীত পরিচালকরা। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, হামিন আহমেদ, মানাম আহমেদ, অণিমা রায়সহ বেশ কয়েকজন।

মিউজিক্যাল ফিল্ম নিয়ে লুমিন বলেন, ‘আমার বন্ধু রাজীব হোসেন আমাকে কক্সবাজার নিয়ে যায়। আমরা কাজ শুরু করি, কিন্তু তখনো আমি জানি না যে, এটা মিউজিক্যাল ফিল্ম হচ্ছে। একটা সময় বুঝতে পারি যে আমাকে দিয়ে রাজীব অভিনয় করাচ্ছে। যখন কাজটা শেষ হলো তখন দেখলাম, খুব ভালো একটি কাজ হয়েছে। আর এ মিউজিক্যাল ফিল্ম প্রকাশ্যে আনার পুরো কৃতিত্ব ডা. আশীষ দাদার। কারণ, তার পূর্ণ সহযোগিতা ছাড়া এটা এভাবে প্রকাশে আনা সম্ভব ছিল না। আমি মনে করি আশীষ দার মতো নেপথ্যের মানুষ যদি আমরা আরও বেশি বেশি পাই, তাহলে আমাদের সংস্কৃতির উপকার হয়। আমি আশীষ দার প্রতি কৃতজ্ঞ।’ গানটি এরই মধ্যে ‘চরকি’তে প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X