মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

‘ফিনিক্সের ডায়েরি ২’ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন

অর্থহীন । ছবি : সংগৃহীত
অর্থহীন । ছবি : সংগৃহীত

বাংলাদেশের ব্যান্ডসংগীতে অর্থহীন এক উজ্জ্বল নাম। নব্বইয়ের দশক থেকে শুরু করে দীর্ঘ যাত্রায় ব্যান্ডটি যেমন সৃষ্টি করেছে অসংখ্য জনপ্রিয় গান, তেমনি গড়ে তুলেছে এক অনন্য ভক্তগোষ্ঠী। নানা সময়ে সদস্য সংখ্যা ও সংগীত ধারায় পরিবর্তন এলেও শ্রোতাদের কাছে তাদের আবেদন কখনো কমেনি। তাই আজও অর্থহীন মানে নতুন প্রজন্মের কাছে ভিন্নরকম এক ভালোবাসা।

বর্তমানে অর্থহীনের তিনজন সদস্য নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন—ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন এবং এহতেশাম আলী মঈন।

বেজ বাবা সুমন শুধু অর্থহীনের প্রতিষ্ঠাতা নন, এই ব্যান্ডটির হৃৎপিণ্ড। ক্যান্সার ও স্পাইনাল কর্ডের চিকিৎসা নিতে নিতে তার শরীর ক্ষতবিক্ষত। তারপরও তিনি একবারের জন্য ভাবেননি অর্থহীন ছেড়ে অবসরে যেতে। এবার ভক্তদের জন্য সুখবর দিল গোটা ব্যান্ড। জানাল তারা, আসছে অক্টোবরে প্রকাশিত হবে নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’, যা প্রকাশ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে অর্থহীন।

এ নিয়ে ব্যান্ডের মুখপাত্র এহসানুল হক টিটু কালবেলাকে বলেন, “ভেবেই আনন্দ লাগছে ‘ফিনিক্সের ডায়েরি-২’ আসছে অক্টোবরে। কারণ এ প্রজেক্ট সম্পূর্ণ করা আমাদের জন্য সহজ ছিল না। পুরো অ্যালবাম প্রকাশের আগে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এর গল্প। এ ছাড়া কয়টি গান আসবে, কোন কোন প্ল্যাটফর্মে শোনা যাবে, তাও জানানো হবে। তবে আশা করছি এবারও শ্রোতারা তাদের প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবাম পছন্দ করবে।”

ব্যান্ড অর্থহীন অ্যালবাম প্রকাশ করে অক্টোবরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। সেখানকার বিভিন্ন রাজ্যে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তাদের। টিটু আরও বলেন, “আমরা ‘ফিনিক্সের ডায়েরি-২’ প্রকাশ করে অক্টোবরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে দেশ ছাড়ব। এরপর ২৫ অক্টোবর বোস্টনে প্রথম কনসার্ট হবে। তারপর নিউইয়র্ক, ভার্জিনিয়া, ডালাস, হিউস্টন ও ইন্ডিয়ানা শহরে কনসার্ট নিশ্চিত হয়েছে। আরও কিছু শহরের ব্যাপারে আলোচনা চলছে। সেগুলো নিশ্চিত হলে জানানো হবে।”

এটি যুক্তরাষ্ট্রে অর্থহীন ব্যান্ডের প্রথম সফর। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে পারফর্ম করবে তারা। দেশে ফিরে আবারও বিভিন্ন জেলায় কনসার্ট করার পরিকল্পনাও রয়েছে।

অর্থহীনের বর্তমান লাইনআপ: সুমন (গায়ক, বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X