বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বেজবাবা সুমনের সফল অস্ত্রোপচার

অর্থহীন ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবি : সংগৃহীত
অর্থহীন ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা) দীর্ঘ সময় ধরে অসুস্থ আছেন। তার শরীরে ইতোমধ্যেই অসংখ্যবার অস্ত্রোপচার হয়েছে। অপরেশন টেবিল থেকে আরও একবার সফল হয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি ব্যাংককে তার পায়ের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার টিটু।

তিনি জানান, ৩ জুন ব্যাংককে অপারেশন সফল হয়েছে তার। এখন তিনি কেবিনে ডাক্তারের অবজারভেশনে আছেন। সপ্তাহ দুইয়ের মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

এর আগে দীর্ঘ এক স্ট্যাটাসে সুমন তার এই সার্জারি নিয়ে ভক্তদের অবগত করে লিখেছেন, ‘গত ছয় মাসে আমি বেশ খারাপ একটা সময় কাটিয়েছি। অনেকগুলো সার্জারি হয়েছে। এই মুহূর্তে ডান পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি। ব্যথাটা ধীরে ধীরে কমছে। একটু সময় নিবে। ঈদের পরেই আবার ব্যাংককে যাব পায়ের অন্য একটা ছোটো সার্জারি করতে। তারপর জুলাই মাসের থার্ড উইকে ব্যাক করে ‘ফিনিক্সের ডায়েরি-২’ অ্যালবামের কাজ শুরু করব।’

এরপর স্টেজে ফেরার বিষয়ে সুমন আরও লিখেছেন, ‘মহানেরও হাতের নার্ভে কিছু সমস্যা দেখা গেছে। তার ও চিকিৎসা চলছে। আগস্টে সাধারণত বড় কনসার্ট হয় না। সুতরাং অর্থহীন আবার কনসার্টে ব্যাক করবে সেপ্টেম্বরে। আপনারা অর্থহীনের ওপর কখনো বিশ্বাস হারাননি। সব সময়ই অর্থহীনের পাশে ছিলেন। এতটা ভয়ংকর রকম ফ্যান বেইস আমি খুব কমই দেখেছি এই দেশে। এই পোস্টটা অফিসিয়াল পেজে দেওয়ার মতো একটা পোস্ট। কিন্তু শুধু এই কারণেই এখানে পোস্টটা দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে, এতটুকু বলতে পারি, অর্থহীনের সেপ্টেম্বরের কামব্যাক শো-তে কেউ নিরাশ হবেন না। সুতরাং আরেকটু কষ্ট করে অপেক্ষা করুন। সবাইকে জানিয়ে দিন, অর্থহীন আসছে! অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। অদ্ভুতদের জয় হোক!’

দেশে ফিরে সুমনকে বিশ্রামে থাকতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে আস্তে আস্তে কাজে ফেরার কথা রয়েছে তার। এসময়ে অর্থহীন কনসার্ট করার পাশাপাশি তাদের ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’-এর কাজও সম্পন্ন করবেন বলে নিশ্চিত করা হয়। ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১০

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১১

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১২

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৩

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৪

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৫

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৬

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৭

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৮

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৯

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

২০
X