বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে জানিয়ে দিন, অর্থহীন আসছে : সুমন

অর্থহীন ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবি : সংগৃহীত
অর্থহীন ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। সময়ের সঙ্গে সঙ্গে দেশ ও দেশের বাইরে বেড়েছে তাদের ভক্ত সংখ্যা। তবে ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা) দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় সেভাবে আর কনসার্ট করতে দেখা যাচ্ছে না তাদের। তবে ঈদের আগের দিন সবাইকে সুখবর দিলেন সুমন। জানালেন সব ঠিক ঠাক থাকলে সেপ্টেম্বরে অর্থহীনের কামব্যাক কনসার্ট করতে যাচ্ছেন তারা।

দীর্ঘ এক স্ট্যাটাসে সুমন লিখেছেন, ‘গত ছয় মাসে আমি বেশ খারাপ একটা সময় কাটিয়েছি। অনেকগুলো সার্জারি হয়েছে। এই মুহূর্তে ডান পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি। ব্যথাটা ধীরে ধীরে কমছে। একটু সময় নিবে। ঈদের পরেই আবার ব্যাংককে যাব পায়ের অন্য একটা ছোটো সার্জারি করতে। তারপর জুলাই মাসের থার্ড উইকে ব্যাক করে ‘ফিনিক্সের ডায়েরি-২’ অ্যালবামের কাজ শুরু করব।’

এরপর স্টেজে ফেরার বিষয়ে সুমন আরও লিখেছেন, ‘মহানেরও হাতের নার্ভে কিছু সমস্যা দেখা গেছে। তার ও চিকিৎসা চলছে। অগাস্টে সাধারণত বড় কনসার্ট হয় না। সুতরাং অর্থহীন আবার কনসার্টে ব্যাক করবে সেপ্টেম্বরে। আপনারা অর্থহীনের ওপর কখনো বিশ্বাস হারাননি। সব সময়ই অর্থহীনের পাশে ছিলেন। এতটা ভয়ংকর রকম ফ্যান বেইস আমি খুব কমই দেখেছি এই দেশে। এই পোস্টটা অফিসিয়াল পেজে দেওয়ার মতো একটা পোস্ট। কিন্তু শুধু এই কারণেই এখানে পোস্টটা দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে, এতটুকু বলতে পারি, অর্থহীনের সেপ্টেম্বরের কামব্যাক শো-তে কেউ নিরাশ হবেন না। সুতরাং আরেকটু কষ্ট করে অপেক্ষা করুন। সবাইকে জানিয়ে দিন, অর্থহীন আসছে! অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। অদ্ভুতদের জয় হোক!’

সুমন ব্যাংকক থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। ঈদের পরে চিকিৎসার জন্য আবারও সেখানে যাবেন তিনি। এরপরই আবারও প্রাক্টিস শুরু করবে অর্থহীন।

এ ছাড়া ব্যান্ডটি বর্তমানে তাদের ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১০

নিয়োগ দেবে ভিভো

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১২

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৩

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৪

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৫

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১৭

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৯

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

২০
X