তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

চেকআপের জন্য ব্যাংকক যাচ্ছেন সুমন

বেজ বাবা সুমন। ছবি : সংগৃহীত
বেজ বাবা সুমন। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অর্থহীন ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন সুমন। যাকে সবাই ‘বেজবাবা সুমন’ নামে চেনে। নিয়মিত চেকআপের জন্য আবারও তিনি ব্যাংকক যাচ্ছেন। বিষয়টি নিজেই ভক্তদের নিশ্চিত করেছেন।

সুমন এপ্রিলের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। এরপর ১৫ এপ্রিল তিনি আবারও দেশ ছাড়েন। তবে সরাসরি ব্যাংকক যাবেন না তিনি। ব্যান্ডের ঘনিষ্ঠ সূত্র থেকে কালবেলাকে জানানো হয়, ব্যবসায়িক কারণে তিনি প্রথমে আরেকটি দেশে যাবেন। এরপর নিয়মিত চেকআপের জন্য সেখান থেকে ব্যাংককে পৌঁছাবেন। তার শরীরের ওজন এখন অনেকটাই কমে গেছে। তবে অর্থহীন ভক্তদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আগে থেকে অনেকটাই সুস্থ আছেন তিনি।

বেশ কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, সুমন ক্যান্সারে আক্রান্ত। তখন ক্যান্সারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠছিলেন। ২০১৭ সালে চিকিৎসার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাকে একটি গাড়ি ধাক্কা দেয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়।

পরে তাকে আবার চিকিৎসা নিতে হয়। চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ক্যান্সার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন সুমন।

এরপর নতুন দুটি গানও প্রকাশ পায় অর্থহীনের। করে কনসার্টও। অর্থহীন ব্যান্ডে বর্তমানে সদস্য সংখ্যা তিনজন। মার্ক ডন, মাহান ফাহিম ও বেজবাবা সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X