তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো: মুনমুন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তি দিলারা জামান। আশি বছর বয়সেও সমান দক্ষতায় নাটক ও সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। নতুন প্রজন্মের শিল্পী প্রায় সবারই স্বপ্ন থাকে এই গুণী অভিনেত্রীর সঙ্গে এক ফ্রেমে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের।

সম্প্রতি ‘দাদির ভাগ’ নামের সাত পর্বের ধারাবাহিক নাটকে দিলারা জামানের সঙ্গে অভিনয় করেছেন মুনমুন। নাটকটির গল্প ভাবনা অভিনেতা জামিল হোসেনের, চিত্রনাট্য লিখেছেন বিদ্যুৎ রায় এবং পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। এটি শিগগির প্রচার হবে ‘জামিল’স জু’ ইউটিউব চ্যানেলে।

নাটকে দিলারা জামান দাদির চরিত্রে আর মুনমুন ও জামিল হোসেন অভিনয় করেছেন তার নাতনি-নাতির ভূমিকায়। অন্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, রেশমা আহমেদ, মম শিউলী, আমিন আজাদ ও সূচনা।

দিলারা জামানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মুনমুন আহমেদ মুন বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের নাটক-সিনেমার গর্ব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার সঙ্গে অভিনয় করার। অবশেষে সে স্বপ্ন পূরণ হলো। কী আদর-ভালোবাসায় তিনি আমাদের আগলে রাখেন, তা না দেখলে বোঝা যায় না। তার বিনয়, হাসি আর অভিনয় আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে।’

অন্যদিকে দিলারা জামান বলেন, “‘দাদির ভাগ’-এর গল্পটা খুব সুন্দর। জামিলের ভাবনাটা সত্যিই প্রশংসনীয়। পুরো ইউনিটটি এতটাই আন্তরিক ছিল যে, কাজটি করতে আমার দারুণ ভালো লেগেছে। মুনমুন খুব লক্ষ্মী, হাসিখুশি একটি মেয়ে। আমি তার জন্য দোয়া করি, যেন সে আরও বড় অভিনেত্রী হয়।”

বর্তমানে দিলারা জামান নিয়মিত অভিনয় করছেন কায়সার আহমেদের পরিচালনায় দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘বকুলপুর’-এ। অন্যদিকে মুনমুন আহমেদ মুন দীর্ঘদিন পর আবারও নিয়মিত অভিনয়ে ফিরেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X