বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘আপা চলেন প্রেম করি’— এক লাইনেই বউ পেলেন জামিল!

‘আপা চলেন প্রেম করি’ — এই লাইনেই বউ পেলেন জামিল। ছবি : সংগৃহীত
‘আপা চলেন প্রেম করি’ — এই লাইনেই বউ পেলেন জামিল। ছবি : সংগৃহীত

নাটকের সেটে প্রেম, তারপর বিয়ের সেট! ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ জামিল হোসেন আর মুনমুন আহমেদ মুন এবার সত্যি সত্যিই একসঙ্গে কাটাবেন পর্দার বাইরের জীবনটাও। চলতি এপ্রিলেই ঘর বাঁধলেন এই জুটি। তবে প্রেমের শুরুটা ছিল একেবারেই নাটকীয়, বললে কম বলা হয়—একটু ‘মীরাক্কেলীয়’ও বটে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুন খোলামেলা বলেন সেই ঐতিহাসিক প্রেম প্রস্তাবের গল্প। আমরা তখন ‘আপনি আপনি’ করেই কথা বলি। একদিন জামিল হঠাৎ এসে বলে, ‘আপা চলেন প্রেম করি।’ আমি তো শুনে একটু থতমত! ভাবলাম, এই ছেলে ঠিক আছে তো? — বলে হেসে কুটিকুটি অভিনেত্রী। তবে ভাবনা বেশি দূর যায়নি, রাজিও হয়ে যান তিনি।

প্রেমের আগে থেকেই জামিলের ফ্যান ছিলেন মুন। ‘মীরাক্কেলে ওর পারফরম্যান্সগুলো দেখতাম। তখন থেকেই একটা ভালো লাগা কাজ করতো। পরে যখন একসঙ্গে নাটকে কাজ করলাম, বুঝলাম — এ ছেলে শুধু মজার না, মানুষ হিসেবেও একদম জেন্টেলম্যান!’ বললেন তিনি।

ঢাকাই কন্যা মুনমুনের পড়াশোনার ভেন্যু ছিল আন্তর্জাতিক, পড়েছেন মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে। আর তার আগে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে করেছেন বিবিএ। অভিনয় ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপন দিয়ে, এখন পর্যন্ত ১৫টার বেশি বিজ্ঞাপন, বেশ কয়েকটা নাটক আর একটা সিনেমা ‘কাগজ’ সবই তার ঝুলিতে।

অন্যদিকে, জামিল তো একেবারে মীরাক্কেলের দারজা ভেঙেই ঢুকেছেন শোবিজে! এখন নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ—সবখানেই সরব।

সব মিলিয়ে, ‘আপা চলেন প্রেম করি’ দিয়ে শুরু হওয়া প্রেম এখন রীতিমতো ‘জামাই চলেন সংসার করি’-তে এসে ঠেকেছে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১০

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১১

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১২

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৫

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৭

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৮

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৯

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

২০
X