তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তির জন্মদিন আজ

সুবীর নন্দী I ছবি: সংগৃহীত
সুবীর নন্দী I ছবি: সংগৃহীত

দেশের বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ। ১৯৫৩ সালের ৩০ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দীপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পিতা সুধাংশু নন্দী চিকিৎসক ও সংগীতপ্রেমী, মা পুতুল রানীও ছিলেন শিল্পী। ছোটবেলা থেকেই মায়ের কাছে হাতেখড়ি নিয়ে ওস্তাদ বাবর আলী খানের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন তিনি। বাবার চাকরির কারণে শৈশব কাটে চা বাগানে, স্কুলজীবনও বাগানের খ্রিষ্টান মিশনারি স্কুলে এবং পরে হবিগঞ্জ শহরে।

সুবীর নন্দী গানের জগতে প্রবেশ করেন ১৯৬৭ সালে সিলেট বেতারে এবং ১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম গান রেকর্ড করেন ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’, রচনা মোহাম্মদ মুজাক্কের, সুর ওস্তাদ মীর কাসেম। চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’-এ। ১৯৮১ সালে প্রকাশিত হয় একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’।

৪০ বছরের ক্যারিয়ারে তিনি আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আমার এ দুটি চোখ’, ‘বন্ধু হতে চেয়ে’, ‘চাঁদের কলঙ্ক আছে’, ‘দিন যায় কথা থাকে’ এবং ‘একটা ছিল সোনার কন্যা’। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভূষিত হয়েছেন একুশে পদক, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মানে। তিনি দীর্ঘদিন কিডনি ও হার্টের অসুখে ২০২৩ সালের ৭ মে তিনি সিঙ্গাপুরে শেষনিশ্বাস ত্যাগ করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X