তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত
বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত শনিবার সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে চরকি কর্তৃপক্ষ।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন কাজী আসাদ। তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। পরিচালক জানান, এটি একটি ইমোশনাল গল্পভিত্তিক ওয়েব ফিল্ম, যার শুটিং শুরু হবে চলতি মাসেই।

মিমকে সিনেমায় যুক্ত করার বিষয়ে কাজী আসাদ বলেন, ‘মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস নায়িকা। দর্শকরা তাকে সাধারণত গ্ল্যামার লুকেই দেখে থাকেন। এ সিনেমায় আমরা তাকে ভেঙে নতুন ধরনের একটি চরিত্রে উপস্থাপন করতে চাই। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, আশা করি দর্শকরা ভিন্নভাবে মিমকে দেখতে পাবেন।’

গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এ প্রজেক্টে যুক্ত হয়েছেন বলে জানান মিম নিজেও। তিনি বলেন, ‘অনেকে জানতে চান কেন কাজ কম করছি। প্রস্তাব অনেক আসে, কিন্তু গল্প কিংবা আনুষঙ্গিক বিষয়গুলো ভালো না লাগায় অনেক কাজ করা হয়নি। কাজী আসাদ যখন গল্পটি শোনালেন এবং চরকিতে তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো এই কাজটি করা উচিত।’ এ ছাড়া মিম জানান, আগামী বছর দর্শকরা তাকে আরও কয়েকটি নতুন কাজেও দেখতে পাবেন।

উল্লেখ্য, এর আগে নির্মাতা কাজী আসাদ মোশাররফ করিমকে নিয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন। নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মের গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। এরই মধ্যে সিনেমাটিতে আরও কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন, যাদের নাম ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চরকি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X