বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয়বার বড়পর্দায় শুভ–মিম জুটি

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সিনেমা দিয়ে অনেক দিন ধরেই তিনি নেই আলোচনায়। তবে কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অ্যাকশন লুকের কিছু ছবি ছড়িয়ে পড়ে। যেগুলো প্রকাশের পর ভক্তদের মাঝে বাড়তে থাকে কৌতূহল। আর সেই কৌতূহল এবার বাস্তব রূপ পেল—শুভ নতুন একটি সিনেমায় অভিনয় করছেন এবং তার সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যা সিনহা মিম। তবে এ বিষয়ে এখনো দুই তারকার পক্ষ থেকে নিশ্চিত কিছু জানা যায়নি।

নির্মাতা সূত্রে জানা গেছে, রাজশাহীতে বেশ গোপনীয়তার সঙ্গে নতুন এই ছবির শুটিং করছেন শুভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো এই সিনেমার লুক বলেও নিশ্চিত হওয়া গেছে। ছবিতে শুভকে দেখা যায় লম্বা চুল, পুরো শরীরে রক্তের দাগ, দুহাতে রক্তাক্ত কুড়াল। এই অ্যাকশন লুক ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক সাইফ চন্দন। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ছবির শিরোনাম এখনও ঠিক হয়নি।

সিনেমার নায়িকা নিয়ে প্রথমে গুঞ্জন ছিল অভিনেত্রী তানজিন তিশার নাম, এবার জানা গেল সিনেমায় শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। দুই বছর পর বড়পর্দায় ফিরছেন এই নায়িকা, যা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আরও বেশি।

নতুন এই সিনেমা প্রসঙ্গে মিমের পার্সোনাল মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তার মা কলটি রিসিভ করেন এবং বলেন তিনি রাজশাহী আছেন। তবে মিমের কাজের বিষয়ে কিছু বলতে চাননি নায়িকার মা। এর মধ্যে মিম তার সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। যেখানে তার লোকেশন দেখে বোঝাই যাচ্ছে তিনিও ঢাকার বাইরে আছেন

সব কিছু পরিকল্পনামাফিক হলে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে শুভ–মিমের নতুন এই অ্যাকশন ড্রামা। ফলে উৎসব মৌসুমে দর্শকদের জন্য এটি হতে পারে বড় চমক।

এর আগে তারা অভিনয় করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবিতে। দুই ছবিতেই তাদের জুটি প্রশংসা পেয়েছিল।

আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’–তে। অন্যদিকে, বিদ্যা সিনহা মিমকে শেষবার দেখা গেছে ‘অন্তর্জাল’ এবং কলকাতার ‘মানুষ’ ছবিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X