তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে সুখবর

আসছে সুখবর

বিয়ের এক বছরও পেরোয়নি, তার আগেই আলোচনায় উঠে এলেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। তবে কি সংসারে আসতে চলেছে নতুন অতিথি। একসময় যে গুঞ্জন চুপিসারে মিলিয়ে গিয়েছিল, তা এবার আরও জোরালো হয়ে ফিরে এসেছে। নীরবতা ভেঙে কি সুখবর দিতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই আলোচিত তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি কি খুব তাড়াতাড়ি ঠাকুরদাদা হতে চলেছেন? এ প্রশ্নের উত্তরে হেসে নাগার্জুনা বলেন, ‘সময়মতো ঠিক জানাব।’ এ জল্পনায় সিলমোহর না দিলেও তা অস্বীকার করেননি নাগা। আর তার এই অভিব্যক্তি থেকে সবাই ধারণা করছেন, সত্যিই নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে। এরপরই রীতিমতো তাদের শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। এদিকে সম্প্রতি নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে আড়ম্বরহীন বিয়ে সেরেছেন সামান্থা। সামান্থা এই সুখবর দিতে না দিতেই এবার আরও এক সুখবর দিতে চলেছেন নাগা এমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১০ সালে একসঙ্গে একটি ছবি করতে গিয়ে শুটিং ফ্লোরে আলাপ নাগা ও সামান্থার। ২০১৭ সালে দুজনের বিয়ে হলেও ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২২ সালে প্রকাশ্যে আসে শোভিতার সঙ্গে তার সম্পর্কের কথা। ২০২৪ সালে গাঁটছড়া বাঁধেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X