কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শীতে ঠোঁট ফাটার ঘরোয়া সমাধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত মানেই শুষ্ক আবহাওয়া। এ সময়ে ত্বক যেমন শুষ্ক হয়, ঠোঁটও ফাটে। ঠোঁট ফাটার সমস্যা প্রায় সবারই হয়। এটা শুধু অস্বস্তিকর নয়, কখনো কখনো রক্ত বা ব্যথাও সৃষ্টি করতে পারে। তবে কিছু ঘরোয়া যত্নে ঠোঁটকে কোমল ও স্বাস্থ্যবান রাখা সম্ভব।

শীতে ঠোঁট ফাটার কারণ

ঠোঁটে তেল গ্রন্থির অভাব : ঠোঁটে প্রাকৃতিক তেল তৈরির গ্রন্থি থাকে না। তাই ঠোঁট শুষ্ক বাতাসে দ্রুত আর্দ্রতা হারিয়ে ফেলে।

শুষ্ক বাতাস ও ঠান্ডা : শীতকালে বাতাস শুষ্ক এবং ঠান্ডা থাকে। ঠান্ডা রক্তনালির সংকোচন ঘটায়, যা ঠোঁটকে আরও শুষ্ক করে।

অভ্যাসগত ক্ষতি : ঠোঁট ফাটলে অনেকেই লালা দিয়ে চেটে থাকেন। এতে ঠোঁটের পাতলা ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং ফাটল বড় হতে পারে।

পানি কম খাওয়া : শীতে কম পানি খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়, যার প্রভাব ঠোঁটেও পড়ে।

ঠোঁট ফাটার ঘরোয়া সমাধান

চিনি দিয়ে স্ক্রাব : এক চা চামচ চিনি, অর্ধ চা চামচ মধু এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নরম স্ক্রাব তৈরি করুন। ঠোঁটে আলতোভাবে ঘষে পাঁচ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে নতুন কোষ তৈরি হয় এবং শুষ্কতা কমে।

প্রাকৃতিক তেল : নারকেল তেল ঠোঁটের আর্দ্রতা বাড়ায় এবং প্রদাহ কমায়। রাতে ঘুমানোর আগে লাগালে ভালো হয়। চাইলে দেশি ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন।

মধু : মধু বাতাস থেকে আর্দ্রতা ধরে রাখে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে অল্প মধু লাগান। এতে ঠোঁট নরম ও স্বাস্থ্যবান থাকে।

পর্যাপ্ত পানি ও সুরক্ষা : দিনে পর্যাপ্ত পানি পান করুন। শীতে বাইরে বের হওয়ার সময় SPF যুক্ত লিপবাম ব্যবহার করুন।

যদি ঠোঁটের ফাটার সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা জটিল হতে থাকে, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X