সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে পদ পাওয়ার পরদিন সুখবর পেলেন বিএনপির ২ নেতা

নুরুল ইসলাম মাস্টার (বাঁয়ে) ও জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
নুরুল ইসলাম মাস্টার (বাঁয়ে) ও জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়ার পরদিনই বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেলেন দুই নেতা। তবে ষড়যন্ত্রমূলকভাবে এনসিপিতে পদ দেওয়া হয়েছে বলে দাবি করছেন তারা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সংগঠনের সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন। কমিটিতে সদস্য পদে নুরুল ইসলাম মাস্টার ও জাহাঙ্গীর আলমকে রাখা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃতরা হলেন-সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম মাস্টার, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন।

এ বিষয়ে নুরুল ইসলাম মাস্টার বলেন, আমি আজীবন শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপির রাজনীতি করেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমি বিএনপি করব। এনসিপির কমিটিতে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে পদ দেওয়া হয়েছে। আমি কখনোই এনসিপির সঙ্গে জড়িত নই।

তিনি আরও বলেন, আজকে বিএনপি আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এ জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর প্রতি কৃতজ্ঞতা জানাই।

জাহাঙ্গীর আলম বলেন, মিডিয়ায় ভুলক্রমে আমার নাম প্রকাশ হয়েছে। এনসিপির কমিটিতে জাহাঙ্গীর নাম থাকলেও সেই জাহাঙ্গীর আমি নই। সেখানে আমার কোনো আইডেন্টিটি নেই। আমি বিএনপির রাজনীতিতে ছিলাম এবং এখনো আছি। দল ইতোমধ্যে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এ জন্য দলের সকল নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X