বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কোটিপতি থেকে হাজার কোটির মালকিন জুহি চাওলা

জুহি চাওলা I ছবি : সংগৃহীত
জুহি চাওলা I ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকে রুপালি পর্দায় হাসি আর সাবলীল অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। সময়ের সঙ্গে পর্দা থেকে খানিকটা দূরে সরে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই হারিয়ে যাননি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। কারণ, আজ তিনি শুধু সাবেক বলিউড তারকা নন, ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীর মুকুটও এখন তার মাথায়।

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা না গেলেও পর্দার বাইরে তার সাফল্য যেন রূপকথাকেও হার মানিয়েছে। অভিনয় নয়, বিনিয়োগ ও ব্যবসায়িক দূরদর্শিতাই তাকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায়।

জুহি চাওলা ও শাহরুখ খান বলিউডে অন্যতম জনপ্রিয় জুটি। ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। এই জুটির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য হিসেবে ছিলেন পরিচালক আজিজ মিরজা, যাদের হাত ধরেই উপহার পেয়েছে একের পর এক সুপারহিট ছবি। তবে এই বন্ধুত্ব ও পার্টনারশিপ থেমে থাকেনি শুধু সিনেমায়।

আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী শিল্পপতি জয় মেহতা ও শাহরুখ খান যৌথভাবে ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কিনে নেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি। সেই বিনিয়োগই আজ রূপ নিয়েছে ইতিহাসের অন্যতম লাভজনক স্পোর্টস ব্র্যান্ডে। বর্তমানে কেকেআরের বাজারমূল্য ৯ হাজার কোটি রুপিরও বেশি।

২০২৪ সালের আইপিএলে শিরোপা জয়ের পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালুতে আসে বড় লাফ। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো আইপিএল লিগের বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ লাখ কোটি রুপি। এর মধ্যে শুধু কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি।

সম্পদের অঙ্কেও জুহি চাওলার উত্থান চোখে পড়ার মতো। গত বছর তার মোট সম্পদ অনুমান করা হয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। মাত্র এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে—অর্থাৎ এক বছরে সম্পদ বেড়েছে প্রায় ৩ হাজার ১৯০ কোটি রুপি।

এই অভাবনীয় সাফল্যের সুবাদে ভারতের শীর্ষ ১০ জন স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা। নব্বইয়ের দশকের পর্দার তারকা থেকে আজকের কর্পোরেট সাফল্যের প্রতীক—জুহি চাওলার এই যাত্রা যেন প্রমাণ করে, সত্যিকারের নায়িকারা শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তব জীবনেও ইতিহাস গড়তে জানেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১০

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১১

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১২

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৩

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৪

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৫

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৬

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৭

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৮

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X