বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ থেকে বাদ, কান্নায় ভেঙে পড়েছিলেন বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয়ের সুযোগ পাননি লাক্স তারকা আজমেরী হক বাঁধন। দুবার অডিশন দেওয়ার পরও ব্যর্থ হওয়ার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে জানান তিনি।

বিগত সরকারের আমলে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। প্রায় ৭০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ কোটি) বাজেটের এই প্রযোজনাকে দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচনা করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানান, ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অডিশন দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সুযোগ পাননি। “আমি তো অডিশন দিয়েছি, দুবার দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমাকে যখন রিজেক্ট করল, হাউমাউ করে কেঁদেছিলাম,” বলেন বাঁধন।

তিনি আরও জানান, শুধু সুযোগ না পাওয়ার কষ্টই নয়, প্রক্রিয়াটি তাকে অপমানিতও করেছে। “কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো- সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।”

বাঁধনের ভাষ্য, সিনেমা মুক্তির পর এক আত্মীয় তাকে বলেছিলেন, ‘আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে, এই রকম একটা সিনেমায় অভিনয় করোনি।’ সেই কথাতেও তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকে সমালোচনার মুখে পড়ে। তবে সে সময় রাজনৈতিক প্রেক্ষাপটে অধিকাংশ চলচ্চিত্রবোদ্ধা এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১০

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১১

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১২

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৪

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৭

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৮

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৯

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

২০
X