তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিরতি নিচ্ছেন নেহা

বিরতি নিচ্ছেন নেহা

গ্ল্যামার, সাফল্য আর উচ্ছ্বসিত গানের জগতে অভ্যস্ত নেহা কক্করের জীবন হঠাৎই ঢেকে গেল প্রশ্নচিহ্নে। একটি ছোট্ট পোস্টই যেন ঝড় তুলে দিল তার ব্যক্তিগত জীবনে। দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণার পর মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়ে—তবে কি স্বামী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের সুর বেজেছে? সোশ্যাল মিডিয়ায় কানাঘুষা যখন চূড়ায়, তখন সব জল্পনার ইতি টানতে সামনে এলেন নেহা নিজেই। জানালেন, ভাঙন নয়—এ মুহূর্তে তিনি চাইছেন সবকিছু থেকে একটু বিরতি, নিজের জন্য কিছুটা সময়। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান, তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান। একই সঙ্গে পাপারাজ্জিদের তাকে ছবি না তুলতে অনুরোধও করেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নানা আলোচনা অনেকে ধরে নেন, নেহা ও রোহানপ্রীতের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে।

এই জল্পনার পরিপ্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত বার্তা দেন নেহা। সেখানে তিনি লেখেন, দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এ বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের জন্য। নেহা আরও জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ‘সিস্টেম’-এর কারণে মনঃক্ষুণ্ন ছিলেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি, ‘সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে কীভাবে ছোট জিনিসকে পাহাড়সম বানানো হয়। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলাম।’ একসময় যে নেহা কক্কর ভালোবাসা আর সাফল্যের প্রতীক হয়ে উঠেছিলেন, আজ তার জীবন নিয়ে আলোচনাও ততটাই তীব্র। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হয়েছিল এক স্বপ্নের অধ্যায়। ‘দিলবার’, ‘আঁখ মারেই’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি বানকে’র মতো হিট গানে কণ্ঠ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি। নিয়মিত দেখা যায় সংগীতভিত্তিক রিয়েলিটি শোর বিচারকের আসনেও।

এদিকে সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। তাহলে কি ট্রলিং সহ্য করতে না পেরেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X