তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

সুনেরাহ রেহানের রোম্যান্স

সুনেরাহ রেহানের রোম্যান্স

মেঘের চাদরে মোড়া হিমালয়ের কোলে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা নেপালের মুস্তাং জেলার রহস্যময় শহর ‘জমসম’—যে লোকেশনের প্রেমে বারবার পড়েছে বলিউড। সেই স্বপ্নিল প্রাকৃতিক সৌন্দর্যই এবার ছুঁয়ে গেল বাংলা সংগীতের পর্দায়। বলিউডের পছন্দের এ আন্তর্জাতিক লোকেশনেই চিত্রায়িত হয়েছে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহানের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’, যা মুক্তির আগেই দর্শকের কৌতূহল আর প্রত্যাশার পারদ চড়িয়েছে বহুগুণ। জানা যায়, মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠান্ডার মধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে গানটির। ‘ও জান’ মিউজিক ভিডিওর মাধ্যমে এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে সুনেরাহ ও রেহানকে। ব্যতিক্রমী লোকেশন ও সিনেম্যাটিক ভিজ্যুয়ালের কারণে পুরো শুটিং অভিজ্ঞতাই ছিল ভিন্নরকম। এটি গত বছর আলোচিত গান ‘ময়না’-র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। এবার সুরে নতুন মাত্রা যোগ করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজনও করেছেন আভ্রাল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি গাঙচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত এই রোমান্টিক মিউজিক ভিডিও।

দর্শক গানটি দেখলে শুধু গল্প নয়, এ জায়গার প্রেমেও পড়ে যাবেন।

নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে ‘ও জান’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X