তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

স্টেজ শো নিয়ে ব্যস্ত সালমা

সালমা I ছবি : সংগৃহীত
সালমা I ছবি : সংগৃহীত

লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার গাওয়া ‘পিরিতের ঘর’ শিরোনামের গানটি আবারও নতুন করে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। চার বছর আগে ‘সালমা মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় আসে। তারেক আনন্দের লেখা ও সজীব দাসের সুর-সংগীতে গানটি গেয়েছেন সালমা। সম্প্রতি গীতিকার তারেক আনন্দ নিজের ফেসবুক আইডিতে গানটি শেয়ার করে লেখেন, ‘গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সবসময় সুন্দর।’ এরপর থেকেই গানটি নতুন করে শ্রোতাপ্রিয় হয়ে ওঠে।

জীবনঘনিষ্ঠ এ গানটি সালমার নিজেরও ভীষণ প্রিয়। অনেক শ্রোতা গানের কথার মধ্যে নিজেদের জীবনের ছায়া খুঁজে পান বলে জানান শিল্পী নিজেও। তাই গানটি শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

ব্যক্তিজীবনে কিছুদিন আগে সালমার জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। ভেঙে গেছে তার সংসার। এখন একাই জীবনপথ চলার সিদ্ধান্ত নিয়েছেন এই গুণী শিল্পী। নিজের মতো করে বাঁচতে চান তিনি। আর সেই ভাবনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই গান।

বর্তমানে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সালমা। গত শনিবার তিনি কক্সবাজারে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছেন। সেখানে তার সঙ্গে ছিলেন সাব্বির জামান। এর আগে সাভারের আশুলিয়াতেও একটি শোতে গান করেন তিনি।

কয়েকদিন আগে ছিল সালমার জন্মদিন। যদিও সেই দিনে মন কিছুটা খারাপ ছিল বলে জানান তিনি। তবে মেয়ে সাফিয়াকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করেন। সঙ্গে ছিলেন তার বাবা-মা ও ভাই।

জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সালমা বলেন, ‘এখন আসলে জীবন নিয়ে খুব বেশি পরিকল্পনা করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে ভালো রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করি। আমি আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে চাই। আর বুকে লালন করতে চাই আমার গানকে। গান গেয়েই মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি। তাই গানকেই লালন করে যেতে চাই। নতুন নতুন গান শ্রোতাদের উপহার দিতে চাই, স্টেজ শোতেও গানে গানে মুগ্ধতা ছড়াতে চাই। গানের বাইরে আর কোনো ভাবনা নেই।’

এদিকে সম্প্রতি সালমা তার ফেসবুকে আরেকটি জনপ্রিয় গান নিয়ে অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার গানের মধ্যে সব থেকে প্রিয় গান— ভালোবাসি।’ গানটি লিখেছেন এ মিজান, সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। ২০২১ সালে ‘সালমা মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানটির জন্যও তিনি সবসময় আলাদা সাড়া পান বলে জানান। সালমা আরও জানান, ভীষণ বিরহধর্মী গান গাইতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এ ধরনের গান ভবিষ্যতে আরও গাইতে চান।

বাংলাদেশের সংগীতাঙ্গনে সালমা এমন একজন শিল্পী, যার কণ্ঠকে অনেকেই ‘সিগনেচার ভয়েস’ হিসেবে বিবেচনা করেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গান ও স্টেজ শোর মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করছেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X