তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১০:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

জ্যাকুলিনের নাম বদল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। কয়েক বছর ধরে অবশ্য পেশাদার জীবনের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থেকেছেন। ২০০ কোটি টাকা তছরুপ মামলায় গ্রেপ্তার করা হয় কনম্যান সুকেশ চন্দ্র শেখরকে। সেই মামলায় সুকেশের সঙ্গে জড়িয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজও।

সুকেশের সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ রয়েছে—এই মর্মে তার বিরুদ্ধে চার্জশিটও গঠন করেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বছর দুয়েক ধরে এই মামলাতেই একাধিকবার আদালতে চক্কর দিতে হয়েছে জ্যাকুলিনকে। এবার ভাগ্য বদলের পথে হাঁটছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকুলিন। ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। এতে করে উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকুলিয়েন’। তবে কি ফাঁড়া কাটাতে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হলেন অভিনেত্রী? প্রশ্ন নেটিজেনদের।

জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের ওপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে বলিপাড়ার অনেকেই বদল এনেছিলেন নিজের নামের বানানে। অজয় দেবগন, আমির খান থেকে শুরু করে রাজকুমার রাও এবং আয়ুষ্মান খুরানাও এ কাজ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X