তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ
শাকিবের ক্ষতি হতে দেব না

অপুর কণ্ঠে ফেরার ইঙ্গিত?

অপুর কণ্ঠে ফেরার ইঙ্গিত?

দাম্পত্য জীবনটা যেন সিনেমার মতোই! প্রেম, বিয়ে, সংসার, সন্তান, বিচ্ছেদ—জীবনের চিত্রনাট্যে এমন সব নাটকীয় মোড় দেখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভালোবেসে ঘর বাঁধলেও শাকিব খান এখন তার জীবনে সাবেকের খাতায়। তবুও তাকে ঘিরেই সম্প্রতি ইতিবাচক কথা বলছেন অপু বিশ্বাস।

এবার নিজের প্রেমময় অতীতে ফিরে গেলেন চিত্রনায়িকা। শাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এক সাক্ষাৎকারে নিজের দৃঢ় অবস্থান জানান দেন তিনি। এমনকি সাবেকের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। জানান, ঈদে মুক্তি পেতে যাওয়া নিজের সিনেমা ‘লাল শাড়ি’র পাশাপাশি শাকিবের ‘প্রিয়তমা’র পাশেও থাকবেন।

তবে কি আবারও এক হচ্ছেন শাকিব-অপু? এ ব্যাপারে অবশ্য দুজনই মুখে কুলুপ এঁটেছেন। তবে জল্পনা বাড়ছে দিন দিন। শাকিবকে নিয়ে অপু বলেন, ‘‘শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সমুন্নত থাকুক। কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ করতে পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।”

তবে কী বুবলীকে ইঙ্গিত করছেন অপু? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি কারও নাম বলতে চাই না। কারও নাম মুখেও আনতে চাই না। শুধু বলতে চাই, যে-ই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’

প্রসঙ্গত, গত রোজার ঈদের মতো এবারের কোরবানির ঈদেও মুখোমুখি হবেন শাকিব, অপু ও বুবলী। ঈদে মুক্তি পাবে শাকিবের ‘প্রিয়তমা’। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। অপুকে দেখা যাবে ‘লাল শাড়ি’ সিনেমায়। সহশিল্পী হিসেবে রয়েছেন সাইমন সাদিক। অন্যদিকে, বুবলী নিয়ে আসছেন জোড়া সিনেমা। ‘প্রহেলিকা’য় তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও ‘ক্যাসিনো’তে আছেন নিরব হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X