তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

চিরঘুমে মহীনের শেষ ঘোড়া

চিরঘুমে মহীনের শেষ ঘোড়া

দীর্ঘদিন ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছেন ‘মহীনের ঘোড়াগুলি’র শেষ ঘোড়া তাপস দাস বাপি ওরফে বাপিদা। একেবারে মৃত্যুশয্যায় তিনি, এ পরিস্থিতিতে কলকাতার পর ঢাকাতেও তার চিকিৎসা ব্যয় মেটাতে তহবিল সংগ্রহের জন্য কনসার্টের প্রস্তুতি চলছিল। এর আগেই পৃথিবীর সব আয়োজন পাশে রেখে চির ঘুমের দেশে চলে গেলেন সংগীতের এই মায়েস্ত্রো। রোববার সকাল ১১টার দিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৮।

ছোটবেলা থেকেই গানবাজনা ও লেখালেখির প্রতি টান ছিল বাপির। সঙ্গ দিয়েছিলেন তপেশ বন্দ্যোপাধ্যায়। কাঁধে কাঁধ মিলিয়ে জনপ্রিয় আধুনিক বাংলা গান গাইতেন এই দুই তরুণ। গান গাওয়ার বাঁধাধরা কোনো তালিম পাননি কোনোদিন। তবে ভানু ও বাপির গানের গলা শুনে মুগ্ধ হয়েছিলেন গৌতম চট্টোপাধ্যায় (মণি)। শোনা যায়, তার পরই ১৯৭৫ সালে তৈরি হয় ‘মহীনের ঘোড়াগুলি’। মহীনের অন্যতম জনপ্রিয় গান ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ ভানু ও তাপস দাসেরই সৃষ্টি। সুন্দরবনের এক মায়াবী রাতে এই গানের সুর বেঁধেছিলেন মণি। ব্যান্ডে তার ‘ডানহাত’ ছিলেন তাপস দাস বাপি। ১৯৯৯ সালের ২০ জুন মৃত্যু হয় মহীনের মণিদার। ২৪ বছর পর আবার সেই জুন মাসেই জীবনাবসান হলো তার সঙ্গীর।

চলতি বছরের জানুয়ারির দিকে প্রকাশ্যে আসে ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতাকালীন সদস্য তাপস দাসের অসুস্থতার খবর। মারণরোগ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন জেনে পাশে এসে দাঁড়ান শহরের সংগীতশিল্পীরা। চিকিৎসার খরচ জোগাতে তৈরি করা হয় তহবিল। ‘ফসিলস’ থেকে ‘বর্ণ অনন্য’, শিল্পীর চিকিৎসার খরচ জোগাতে একাধিক কনসার্টের আয়োজন করে। পরে অবশ্য তার চিকিৎসার দায়িত্ব নেয় কলকাতা রাজ্য সরকার।

প্রসঙ্গত, সালটা ১৯৭৫। তখনো সেভাবে ‘পাঙ্করক’ বাংলার মাটির সঙ্গে মাখামাখি হয়নি। ওই সময় হাতে গিটার নিয়ে আত্মপ্রকাশ করেছিল ‘মহীনের ঘোড়ারা’। তৈরি হয় বাংলার প্রথম রক ব্যান্ড ‘মহীনের ঘোড়গুলি’। এরপর একের পর এক মাইলস্টোন উপহার পায় শ্রোতারা।

আজও একই রকমভাবে জনপ্রিয় ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’, ‘টেলিফোন’, ‘তোমায় দিলাম’-এর মতো গানগুলো। মহীনের ঘোড়াগুলির অন্যতম মুখ ছিলেন সবার প্রিয় বাপিদা। তার প্রয়াণে শোকের ছায়া বিরাজ করছে এপার-ওপার দুই বাংলার সংগীত জগতে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১০

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১১

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১২

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৩

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৪

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৫

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৬

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৮

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৯

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

২০
X