তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

চীন কাঁপাবে ডিউন: পার্ট টু

চীন কাঁপাবে ডিউন: পার্ট টু

২০২১ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘ডিউন’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় গত ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় ‘ডিউন: পার্ট টু’। এবার ১০ মার্চ চীনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। চায়নিজ মার্কেট থেকে মুক্তির আগেই ২ মিলিয়ন ডলার আয় করেছে, যা করোনার পর চীনে যে কোনো হলিউড সিনেমার অগ্রিম সর্বোচ্চ আয়। খবর : দ্য হলিউড রিপোর্টার। ১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হার্বার্টের দুই খণ্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘ডিউন: পার্ট টু’ সিনেমাটি। ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষাপটে সিনেমাটির গল্পে এসেছে রাজনীতি, ধর্ম, বাস্তুসংস্থান, প্রযুক্তি ও মানবিক আবেগ। সিনেমাটির গল্প ও নির্মাণ এরই মধ্যে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। যার প্রভাব পড়েছে হলিউড বক্স অফিসেও। মাত্র ছয় দিনে সিনেমাটি আয় করেছে ১৮২ মিলিয়ন মার্কিন ডলার। চীনে মুক্তির পর এ আয় আরও বাড়বে বলে ধারণা হলিউড বক্স অফিস বিশ্লেষকদের। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ সিনেমায়ও টিমোথি শ্যালামে, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসনরা রয়েছেন আগের সিনেমার চরিত্রগুলোতেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X