মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৩:৩২ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

অজানা জানালেন ঈশিতা

অজানা জানালেন ঈশিতা

একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। অভিনয়ের পাশাপাশি ছিলেন মডিলিংয়েও। তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। পরিবার নিয়েই তার ব্যস্ততা। সম্প্রতি ঈদে মাছরাঙা টিভির জন্য নির্মিত ‘রাঙা সকাল’ নামে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে অভিনয়ের ইচ্ছে ও অজানা কিছু গল্প নিয়ে কথা বলেন তিনি। জানালেন মনের মতো গল্প হলে আবারও অভিনয় করতে চান তিনি।

অনুষ্ঠানে ঈশিতা বলেন, ‘মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করতে চাই। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার সুযোগ হলে অবশ্যই দর্শক আমাকে দেখবে।’

এর আগে সত্য ঘটনা নিয়ে প্রয়াত আবদুল্লাহ আল-মামুনের ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি ফিকশনে অভিনয় করেছিলেন। যদিও কাজটি নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে তার। ঈশিতা বলেন, ‘কাজটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশার অনেকখানি পূরণ হয়নি। আমার অনুমতি ছাড়াই অন্য এক অভিনেত্রীকে দিয়ে আমার অভিনীত দৃশ্যের ডাবিং করানো হয়, যা দুঃখজনক।’

মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’-এ প্রথমবার এককভাবে অতিথি হয়ে এসে ঈশিতা জানান এসব কথা। এই অনুষ্ঠানের ঈদ আয়োজনের বিশেষ পর্বে দেখা যাবে তাকে। অনেকেই জানেন, সময়ের ব্যাপারে ঈশিতা অতিমাত্রায় সচেতন। সেটের অন্য কেউ আসেননি, অথচ ঈশিতা সবার আগে এসে বসে ছিলেন—এমন ঘটনাও রয়েছে। ঈশিতা বলেন, “মাত্র দুবার এর ব্যতিক্রম হয়েছিল। অস্বাভাবিক ট্র্যাফিক জ্যামের কারণে একবার শুটিংয়ে পৌঁছাতে দেরি হয়েছিল। আরেকবার ‘কেন’ শিরোনামের একটি নাটকের শুটিং হওয়ার কথা ছিল ঢাকা-চট্টগ্রাম ফ্লাইটে। কিন্তু সময়ের বেশ আগে রওনা দেওয়ার পরও সেদিন মাত্রাতিরিক্ত যানজটের শিকার হয়েছিলাম। ভেবেছিলাম, জীবনে প্রথম ফ্লাইট মিস করে ফেলব। আমি যখন বিমানবন্দরে পৌঁছালাম, আমাকে দেখে আফরান নিশো চিৎকার করে বলছিল, ঈশিতা, জাস্ট দৌড়াও।” মজার এ ঘটনাটি ঈশিতা জানিয়েছেন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X