তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

মিমির রোমান্স

মিমির রোমান্স

এবার লোকসভা নির্বাচনে টিকিট পাননি কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। তবে কাজে নিয়মিত হওয়ার আভাস দিয়েছেন এই সুন্দরী। বাংলাদেশের সিনেমা ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মিমি।

এবার দর্শকের সামনে নতুন লুকে হাজির হচ্ছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী। তার বিপরীতে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এর আগে নন্দিতা ও শিবপ্রসাদ পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমায় দুই তারকাকে ছবিতে অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল। এবার প্রেমের গল্পে ‘আলাপ’ সিনেমায় দেখা যাবে মিমি-আবিরকে। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর সিনেমাটির লুক প্রকাশ্যে এসেছে। ‘আলাপ’ রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। আর সংগীত আয়োজন করেছেন অনুপম রায়।

আবিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মিমি বলেন, আবিরদা আমার কাছে পরিবারের মতো। যখন আমি এই ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতাম না, তখন আবিরদা আমার পাশে ছিলেন। আবিরদার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আমি আজও আলোচনা করতে পারি। আমাদের দুজনের মধ্যে দারুণ একটা বোঝাপড়া রয়েছে।

আসছে ২৬ এপ্রিল রোমান্সে ঠাঁসা গল্পের ‘আলাপ’ সিনেমাটি মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১০

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১১

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১২

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৩

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৪

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৫

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৬

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৭

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৮

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৯

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

২০
X