তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব: পূজা

পূজা চেরি। ছবি: সংগৃহীত
পূজা চেরি। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তির তালিকায় রয়েছে অভিনেত্রী পূজা চেরির ‘লিপস্টিক’ সিনেমা। রোববার ‘বেসামাল—ড্যান্স নম্বর ওয়ান’ শিরোনামে একটি গান প্রকাশের মধ্য দিয়ে সিনেমার প্রচার শুরু হয়েছে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। পূজার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ। ঈদের সিনেমা নিয়ে পূজা মুখোমুখি হন কালবেলার। কথা বলেন মায়ের স্বপ্নপূরণ ও সিনেমা নিয়ে। জানান বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবেন তিনি।

সিনেমায় বেশ গ্ল্যামার চরিত্রে উপস্থিত হতে দেখা যায় পূজাকে। নিজের গান ও মায়ের মৃত্যুর পর এমন অবতার নিয়ে কথা বলেন এই নায়িকা। তিনি বলেন, ‘এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে আমার বিষয়টি যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা—যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।’

এ সময় পরিবারের পছন্দে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ারও বার্তা দেন এ নায়িকা। তিনি বলেন, ‘আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব। তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।’

রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি সিনেমা লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এর পরই শুরু হয় অন্য এক জীবন। বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ।

কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X