রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ করে ভুল বুঝতে পেরেছি’

সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন আওয়ামী লীগের ২ নেতা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন আওয়ামী লীগের ২ নেতা। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ করে ভুল বুঝতে পেরে এবং অজান্তে পদ পেয়েছেন দাবি করে দুই নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টিমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা দুই নেতা হলেন—চিলমারী উপজেলার অষ্টিমির চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ফুলমিয়া লিখিত বক্তব্যে বলেন, আমি ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত তিন বছর আগে এলাকার উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় লোকজনের চাপে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই। কিন্তু এলাকার উন্নয়নে সবার সঙ্গে যোগাযোগ থাকলেও দলীয় কার্যকলাপে আমি নিষ্ক্রিয় ছিলাম। এমতাবস্থায় আমি আমার সকল ভুল বুঝতে পেরে আমার দলীয় সব ধরনের পদপদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করলাম।

পদত্যাগ করা আরেক নেতা মোসলেম উদ্দিন ফকির বলেন, বিগত দিনে আমার অজান্তে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে সদস্য হিসেবে নাম লেখা হয়। কিন্তু আমি দলের কোনো কার্যক্রমে জড়িতও নই। আমি আজ থেকে ওই পদপদবি থেকে অব্যাহতি নিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X