তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

উড়াল দিলেন মিম

অভিনেত্রী বিদ্যা সিনেহা মিম। ছবি : সংগৃহীত
অভিনেত্রী বিদ্যা সিনেহা মিম। ছবি : সংগৃহীত

ঢালিউডে চলছে সিনেমা মুক্তির হিড়িক। তারকারা নিজেদের সিনেমার প্রচারণায় পার করছেন ব্যস্ত সময়। এর মধ্যেই পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিলেন অভিনেত্রী বিদ্যা সিনেহা মিম। ৫ এপ্রিল রাতে পরিবারের ১১ সদস্য নিয়ে দেশ ছাড়েন তিনি।

এবারের ঈদে মুক্তি পাচ্ছে না মিমের নতুন কোনো সিনেমা। এ সময় তেমন ব্যস্ততাও নেই অভিনেত্রীর। তাই পরিবারকে নিয়ে এবার সিঙ্গাপুরে ঈদ করবেন তিনি। উড়াল দেওয়ার আগে এমনটাই জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই তারকা।

মিম বলেন, ‘আমার পরিবারের মোট ১১ জন সদস্য নিয়ে এবার সিঙ্গাপুর ঈদ করব। ছুটির সময়টা পরিবারের সঙ্গে একান্তে কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত। এ ছাড়া আম্মুর ইচ্ছেতেই এবার সিঙ্গাপুর যাওয়া। কারণ আমার মা-বাবাই আমার পৃথিবী। তাদের ইচ্ছেপূরণে আমি আমার সর্বোচ্চ করার চেষ্টা করি। তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন সফরটি যেন আনন্দময় ও নিরাপদ হয়।’

মিমকে এবার সিনেমায় দেখা না গেলেও ছোট পর্দায় দেখা যাবে। বিভিন্ন টেলিভিশনের ঈদ উৎসব অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন তিনি। এ ছাড়া নতুন কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন।

মিমকে সবশেষ দেখা যায় সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ সিনেমায়। অ্যাকশন ড্রামা ধাঁচের এই গল্পে প্রথমবার জিতের বিপরীতে অভিনয় করেন তিনি। এতে মিম ও জিৎ ছাড়াও অভিনয় করেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১০

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১১

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১২

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৫

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৬

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৭

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৯

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

২০
X