এ এইচ মুরাদ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেমা হলের বাইরে কেন নেই অ্যাম্বুলেন্স

সিনেমা হলের বাইরে কেন নেই অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত
সিনেমা হলের বাইরে কেন নেই অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত

একঝাঁক তরুণ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদে। সিনেমাটির প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এটিকে ভয়ংকর ভয়ের সিনেমা হিসেবে শুরু থেকেই প্রচার চালিয়ে আসছিলেন। সিনেমাটি দেখে কেউ ভয়ে জ্ঞান হারালে নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাবেন বলেও জানান তিনি।

আজিজ বলেছিলেন, প্রতিটি হলের সামনে অ্যাম্বুলেন্স রাখবেন। অথচ সিনেমাটি মুক্তির পর কোনো প্রেক্ষাগৃহের সামনে অ্যাম্বুলেন্সের ছায়াও দেখা যায়নি।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে কালবেলাকে আবদুল আজিজ বলেন, আমরা ঈদের দিন প্রতিটি সিনেমা হলের সামনেই অ্যাম্বুলেন্স রেখেছিলাম। কিন্তু হল থেকে দর্শক ভয় পেয়ে বের হলেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার মতো অবস্থা কারও হয়নি। তাই এখন আর আমরা অ্যাম্বুলেন্স রাখছি না।

তিনি আরও বলেন, ভৌতিক ধাঁচের ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। সিনেমার সাফল্যে আমরা খুশি। পরিবারসহ আমাদের সিনেমাটি দর্শক দেখছেন। বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে সিনেমাটি।

জাজের দিন জ্বীন সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মোনা: জ্বীন-২’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘মোনা: জ্বীন-২’র চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ঘটনার একপর্যায়ে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে সিনেমার গল্প।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও রয়েছেন তারিক আনাম খান, প্রয়াত আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

জানা গেছে, জ্বীন সিরিজের পাঁচটি কিস্তি পর্যায়ক্রমে আসবে। বাকি গল্পগুলো এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X