বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৮:৩৯ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

পারিশ্রমিকে শাকিবকে ছাড়িয়ে যেতেন মাহি

মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজ দিয়ে যতটা না আলোচনায় ছিলেন, তার চেয়ে বেশি আলোচনায় প্রেম, বিয়ে, স্বামী-সংসার ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তবে অনেকে মনে করছেন তার ক্যারিয়ারও হতে পারত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অনেক সফল নায়িকাদের মতো। কিন্তু না হওয়ার একটাই কারণ দেখছেন তারা- নিজের ভুল সিদ্ধান্তের কারণে স্বামী -সংসার তো হারিয়েছেন, সে সঙ্গে হারিয়েছেন সিনেপাড়ার জনপ্রিয়তাও। যদিও আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া এই নায়িকা। তবে ঘুরে দাঁড়াতে পারলেও যা পাওয়ার কথা তা এই নায়িকার পক্ষে এখন আর কখনোই সম্ভব নয়।

চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনে জগতে পা রেখেছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তার অভিনীত ভালোবাসার রঙ, অগ্নি, পোড়ামন সিনেমাগুলো ব্যবসা সফল হয়। এসব সিনেমায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। হঠাৎই জাজ ছেড়ে দেওয়া, আলোচনায় প্রেম, বিয়ে স্বামী-সংসার নিয়ে। এরপর বিচ্ছেদ, আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ সব ছাপিয়ে আবারও দ্বিতীয় সংসারে ইতি টেনে সিনেপাড়ায় নিজের অবস্থান তৈরিতে মরিয়া এই নায়িকা।

তবে এসব কিছুর ঊর্ধ্বে যার হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন মাহিয়া মাহি, সেই প্রযোজক আবদুল আজিজের তাকে নিয়ে করা মন্তব্য। তার মতে, এই নায়িকা যদি ক্যায়িারের পিক টাইমে জাজ না ছেড়ে কাজে মনোযোগী হতেন তাহলে আগামী দিনে শাবানা, শাবনূরের যে অবস্থান সেখানেই থাকতেন। হয়ে উঠতেন এই নায়িকাদের মতো সুপারস্টার।

এই নায়িকাকে দুর্ভাগাও বললেন জাজ মাল্টি মিডিয়ার প্রধান। বলেন, দুবছর কাজ করলেই পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে যেতেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও। জীবনে অনেকে টাকা ইনকাম করতে পারলেও তার ক্যারিয়ারে যেখানে থাকার কথা ছিল সে যায়গায় আর কখনো পৌঁছাতে পারবে না বলেও মনে করছেন এই প্রযোজক।

তবে জাজ ছেড়ে দেওয়ার পরও এই নায়িকার সঙ্গে যে চুক্তি ছিল সে অনুযায়ী প্রতিষ্ঠানটি তার সব পাওনা বুঝিয়ে দিয়েছে বলে জানান আবদুল আজিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X