তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

পিছিয়ে গেল জাহ্নবীর সিনেমা

অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন চরিত্রে নিজেকে পর্দায় হাজির করে ভক্তদের চমকে দিচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কখনো বিমানবাহিনীর ক্যাপ্টেনের রূপে, তো কখনো একদমই সাদামাটা রূপে হয়েছেন প্রশংসিত। এবার তিনি বড় পর্দায় হাজির হবেন নারী ক্রিকেটার চরিত্রে। সিনেমার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ১৯ এপ্রিল এটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। দেওয়া হয় নতুন তারিখ। খবর : ইন্ডিয়া টুডে

দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধলেন অভিনেতা জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। একটি ক্রিকেট ড্রামা চলচ্চিত্রে জুটি বেঁধেছেন এ দুই তারকা। দুজনকেই দেখা যাবে নাম ভূমিকায়। মিস্টার অ্যান্ড মিসেস মাহির মুক্তির নতুন তারিখ ৩১ মে। ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রযোজক করণ জোহর। তিনি বলেন, “কিছু সিনেমা ভালোলাগার সবকিছুর ঊর্ধ্বে। এমনই একটি গল্প হতে যাচ্ছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। আমরা আশাবাদী এটি দর্শকদের হৃদয়ের সিনেমা হবে। তেমনই যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। এবার আসি মুক্তির তারিখ ঘোষণায়। সিনেমাটি পূর্বের ঘোষিত তারিখে আমরা মুক্তি দিচ্ছি না। মুক্তির নতুন তারিখ ৩১ মে।”

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা, যিনি ২০২০ সালের চলচ্চিত্র ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ পরিচালনা করেছেন।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ প্রযোজনা করছেন ধর্ম প্রোডাকশনের হয়ে হিরু যশ জোহর, করণ জোহর এবং অপূর্ব মেহতা। জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও ছাড়া আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি, জারিন ওয়াহাব ইয়ামিনি দাস ও রাহুল সাহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১০

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১১

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১২

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৪

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৫

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৬

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৭

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৮

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

২০
X